Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশকে ৭০ লাখ মাস্ক দেবে জাপান : জাহিদ মালেক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশকে ৭০ লাখ মাস্ক দেবে জাপান : জাহিদ মালেক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০২

    বাংলাদেশকে ৭০ লাখ মাস্ক দেবে জাপান : জাহিদ মালেক

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জাপান বাংলাদেশকে ৭০ লাখ মাস্ক বিনামূল্যে প্রদান করবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস বিষয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    দেশে বর্তমান প্রয়োজনীয় মাস্ক সংকট আছে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, খুব শিগগিরই  জাপান সরকার বাংলাদেশকে ৭০ লাখ মাস্ক বিনামূল্যে প্রদান করবে বলে আশ্বস্ত করেছে। এই মাস্কগুলি দেশে এলে বাজারে মাস্ক এর সংকট কমে যাবে।

    তিনি বলেন, দেশের সব মানুষকেই মাস্ক পড়ে বাইরে ঘোরার প্রয়োজন নেই। যাদের সর্দি, কাশি, জর আছে শুধু তারাই মাস্ক ব্যবহার করবে। যাতে তাদের কাছ থেকে কোনো ছোঁয়াচে রোগ অন্যদের সংক্রমিত করতে না পারে।

    তিনি আরো বলেন, দেশে বর্তমানে একজনও করোনা ভাইরাস রোগী নাই। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের স্বাস্থ্য খাতে পূর্ণ সজাগ রয়েছে। ইতিমধ্যে দেশের সকল নৌ, স্থলবন্দর, বিমানবন্দরে প্রয়োজনীয় স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। অধিক সতর্কতার জন্য চীনের উহান থেকে বাংলাদেশে আসা চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা (আগমনী ভিসা) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

    উহান থেকে ফেরত ৩১২ জন বাংলাদেশি শিক্ষার্থীকে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারাইনটাইনে রাখা হয়েছে এবং সরকারিভাবে খাবার সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, চীন থেকে কেউ আসতে চাইলে তাদের নিরুৎসাহিত করা হচ্ছে। যারা ছুটিতে চীনে গেছেন এই মুহূর্তে তাদের আপাতত ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনাদের অন এরাইভাল ভিসা আপতত বন্ধ। চায়না থেকে যারা ভিসা নিয়ে আসবে তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দিতে হবে। গত কয়েক দিনে সাড়ে ৭ হাজার চীনা নাগরিক এসেছে। তারা নিজ দায়িত্বে নিজেদের পর্যবেক্ষণে রয়েছেন। দেশের কোথাও চীনা নাগরিক অসুস্থ হলে তা সিভিল সার্জন বা স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে। দেশে কেউ আক্রান্ত হলে তাদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে।

    তিনি বলেন, চীন থেকে ফেরত আনা ৩১২ জন বাংলাদেশি নাগরিকদের আশকোনা হজ ক্যাম্প থেকে ১৪ ফেব্রুয়ারি ছেড়ে দেয়া হবে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
    2. নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
    3. আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
    4. ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক
    5. ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি
    6. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    7. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    সর্বশেষ সংবাদ
    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬