Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ১৭১ শিক্ষার্থীকে দেশে না ফেরানোর পরামর্শ চীনা রাষ্ট্রদূতের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫২

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    ১৭১ শিক্ষার্থীকে দেশে না ফেরানোর পরামর্শ চীনা রাষ্ট্রদূতের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫২

    ১৭১ শিক্ষার্থীকে দেশে না ফেরানোর পরামর্শ চীনা রাষ্ট্রদূতের

    চীনের হুবেই প্রদেশে থাকা ১৭১ জন বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে না আনার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বলেছেন, ‘ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের দেশে না ফেরানোই ভালো হবে।’

    আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিক্যাব’ আয়োজিত ‘ডিক্যাব টকে’ রাষ্ট্রদূত এই পরামর্শ দেন। চীনা রাষ্ট্রদূত বলেন, ‘তাদের মাধ্যমে করোনাভাইরা সংক্রমণের ঝুঁকি আছে। আমি চাই না বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ুক। ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের দেশে না ফেরানোই ভালো হবে।’

    চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে শুরু হওয়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শহরটি থেকে ৩১২ বাংলাদেশিকে সরকারি উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এরপর প্রদেশটির বিভিন্ন শহরে থাকা ১৭১ জন বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনা হবে না বলে সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এতে করে সরকারের সমালোচনা আসে বিভিন্ন মহল থেকে।

    সরকারের পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসে গতকাল পররাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, চীনের হুবেই প্রদেশে থাকা ১৭১ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা হবে, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলেননি তিনি।

    গত বছরের শেষের দিকে উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাসে এখন পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭৫ জনে। দেড় মাস পেরিয়ে গেলেও এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভাইরাসের বিস্তার কমাতে হুবেই প্রদেশে চলাফেরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করেছে চীন সরকার।

    বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের বিকল্প না খোঁজার অনুরোধ

    করোনাভাইরাসের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের বিকল্প বাজার না খোঁজার অনুরোধ করেছেন রাষ্ট্রদূত লি জিমিং। বলেছেন, ‘পরিস্থিতি বিবেচনা করে অন্য দেশে ব্যবসা স্থানান্তর হবে ব্যয়বহুল, অসম্ভব এবং অপ্রয়োজনীয়।’ এ সময় চীনের সহায়তায় বাংলাদেশে যেসব মেগা প্রকল্প হচ্ছে, সেগুলোর কাজ ব্যাহত হতে পারে বলেও জানান রাষ্ট্রদূত।

    করোনাভাইরাস নিয়ে পশ্চিমা গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে জানিয়ে লি জিমিং বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার চীনে হলেও এখন পর্যন্ত এই রোগের উৎস যে চীনে, সেটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তারপরও পশ্চিমা গণমাধ্যম এই রোগকে মেড ইন চায়না বলে অপপ্রচার চালাচ্ছে।’

    রোহিঙ্গা ইস্যুতে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমারই এখানে মূল ভূমিকা পালনকারী, চীন নয়। তবে এই সমস্যার সমাধানে চীন দুই দেশকেই সহায়তা করছে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন ডিক্যাব সভাপতি আঙ্গুর রাহার মন্টি এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬