Journalbd24.com

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দুজনের স্বাধীনতা পদক প্রত্যাহার চাইলেন লেনিন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩৫

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    দুজনের স্বাধীনতা পদক প্রত্যাহার চাইলেন লেনিন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩৫

    দুজনের স্বাধীনতা পদক প্রত্যাহার চাইলেন লেনিন

    আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ড. নূহ-উল আলম লেনিন এবারের ঘোষিত স্বাধীনতা পদক মনোনীতদের মধ্যে দুইজনের পদক প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

    তিনি তার ফেসবুকে দুই দফায় পৃথক স্ট্যাটাস দিয়ে সাহিত্যে স্বাধীনতা পদকের জন্য মনোনীত কালীপদ দাস এবং সংস্কৃতিতে স্বাধীনতা পদকের জন্য মনোনীত এস এম রইজ উদ্দিন আহম্মদের মনোনয়ন প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এই দুইজনকে কেন স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে ব্যাখ্যা দিতে বলেছেন। তিনি আরো বলেছেন, স্বাধীনতা পুরস্কার কোনো তামাশা নয়।

    আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে দেওয়া স্ট্যাটাসে নূহ-উল আলম লেনিন লিখেছেন, ‘স্বাধীনতা পুরস্কার পাওয়া কালীপদ দাস কোন যুক্তিতে, কী অবদানের জন্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তা সবিস্তারে মন্ত্রিপরিষদ বিভাগের ব্যাখ্যা করে দেশবাসীকে জানানো উচিত। অন্যথায় ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে পুরস্কারটি প্রত্যাহার করা উচিত । স্বাধীনতা পুরস্কার তামাশা নয়।’

    এর আগে গতকাল মধ্যরাতে দেওয়া স্ট্যাটাসে লেনিন লিখেছেন, এ বছর স্বাধীনতা পুরস্কার একাধিক অজ্ঞাত অখ্যাত ও অযোগ্য ব্যক্তিকে প্রদান করে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। এ ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধার, পুরস্কারের মর্যাদা পুনপ্রতিষ্ঠার জন্য অন্তত একজনের অর্থাৎ জনাব রইছউদ্দিনের নামে প্রদত্ত স্বাধীনতা পুরস্কারটি প্রত্যাহার করা হোক।’

    লেখক ও গবেষক নূহ-উল আলম লেনিন দীর্ঘদিন যাবত দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি আওয়ামী লীগের মুখপত্র উত্তরণ বার্তার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে কালের কণ্ঠ’কে বলেন, এই ধরনের কাজের জন্য সরকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সরকার মানে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তো সব খোঁজ-খবর নিয়ে পদকের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান মনোনয়ন দেন না। এর জন্য সরকারের কমিটি আছে। এই দায়িত্ব তাদের। লেনিন বলেন, কমিটির ভুলের দায়-দায়িত্ব কেন প্রধানমন্ত্রীর হবে। অবিলম্বে উল্লিখিত দুইজনের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এতে সরকার তথা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি রক্ষা হবে। একজন নাগরিক হিসেবে এই প্রতিবাদ জানানো অনেকেরই উচিত। আমি বিবেকের তাড়নায় প্রতিবাদ জানিয়ে রাখলাম।

    গত ২০ ফেব্রুয়ারি সরকারের পক্ষ থেকে ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের মনোনীত ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামি ২৫ মার্চ প্রধানমন্ত্রীর হাত দিয়ে মনোনীতদের পদক তুলে দেওয়ার তারিখ নির্ধারণ করা আছে।

    সর্বশেষ সংবাদ
    1. সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
    2. কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
    3. টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা
    4. আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত
    5. বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার
    6. পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
    7. সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
    সর্বশেষ সংবাদ
    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬