Journalbd24.com

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ডাকঘর সঞ্চয় ব্যাংকে চালু হলো অনলাইন কার্যক্রম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১২:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১২:৪০

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ডাকঘর সঞ্চয় ব্যাংকে চালু হলো অনলাইন কার্যক্রম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১২:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১২:৪০

    ডাকঘর সঞ্চয় ব্যাংকে চালু হলো অনলাইন কার্যক্রম

    ডাকঘর সঞ্চয় ব্যাংকে কালো টাকা এবং অতিরিক্তি বিনিয়োগ বন্ধ করতে হিসাব খোলার অনলাইন পদ্ধতি চালু হয়েছে। হিসাব খোলার জন্য বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় পরিচয়পত্র। দুই লাখ টাকার বেশি ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা দিতে হবে চেকের মাধ্যমে। সঙ্গে ই-টিআইএন সনদের কপি। যাদের হিসাব রয়েছে তাদেরও অনলাইন ডাটাবেজের আওতা আনা হবে।

    ডাটাবেজ তৈরির উদ্দেশ্য হচ্ছে সঞ্চয় ব্যাংকে প্রকৃত বিনিয়োগকারীরাই যাতে বিনিয়োগ করতে পারেন। কালো টাকার বিনিয়োগও যেন বন্ধ হয়।

    প্রাথমিকভাবে অনলাইনের মাধ্যমে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত জেনারেল পোস্ট অফিসে (জিপিও) চালু করা হয়েছে। চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের জেলা সদরের প্রধান ডাকঘরে এ সেবা চালু করা হবে।

    সরকারের ব্যয় ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের আওতায় অর্থবিভাগে পাবলিক এক্সপেনডিচার ম্যানেজমেন্ট স্ট্রেনদেনিং প্রোগ্রামের রবিবার (০১ মার্চ) জেনারেল পোস্ট অফিসে সঞ্চয় ব্যাংকের অনলাইন কার্যক্রমের পাইলট প্রকল্প শুরু হয়েছে।

    জান্নাত আফসারীর মেয়াদী হিসাব ও ইশরাত জাহানের সাধারণ হিসাব খোলার মাধ্যমে জেনারেল পোস্ট অফিস ঢাকায় পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে বলে জানান ঢাকা জেনারেল পোস্ট অফিসের সিনিয়র পোস্ট মাস্টার খন্দকার শাহনুর সাব্বির।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক শুধাংশ শেখর ভদ্র, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক সামসুন্নাহার বেগম, ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জাহেদা সাত্তার, মো. হারুনুর রশিদ ও সরকারের ব্যয় ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্প পরিচালক হাবীবুর রহমান।

    নতুন এ ডাটাবেজ চালুর ফলে ডাকঘর সঞ্চয় ব্যাংকে হিসাব খোলার জন্য জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ই-টিআইএন সনদ জমা দিতে হবে। ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত নগদ টাকা সঞ্চয় ব্যাংকে জমা দেওয়া যাবে। দুই লাখ টাকার বেশি হলে অবশ্যই ব্যাংকের চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। দিতে হবে সঞ্চয়কারীর ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর।

    ডাক অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে যারা সঞ্চয় ব্যাংকে বিনিয়োগ করেছেন তাদেরও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ই-টিআইএন সনদ জমা দিতে হবে। এ উদ্যোগের ফলে সঞ্চয় ব্যাংকে প্রকৃত বিনিয়োগকারীরাই আসবে। একই সঙ্গে কালোটাকা বিনিয়োগকারীদের চিহ্নিত করা যাবে।

    চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহার কমানো হলেও সমালোচনার মুখে ২৬ ফেব্রুয়ারি সুদের হার আগের অবস্থানেই থাকবে বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে অটোমেশন প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্র নম্বর বাধ্যতামূলক দিতে হবে বলেও জানান অর্থমন্ত্রী।

    এ বিষয়ে ঢাকা জেনারেল পোস্ট অফিসের সিনিয়র পোস্টমাস্টার খন্দকার শাহনুর সাব্বির বলেন, সঞ্চয়পত্রের মতো ডাকঘর সঞ্চয় ব্যাংকেও টাকা জমানোর প্রক্রিয়া অটোমেশন করা হচ্ছে। পাইলট প্রকল্পে দু’টি হিসাব খোলার মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। ১৭ মার্চ থেকে সারাদেশের প্রধান ডাকঘরগুলোতে এ কার্যক্রম শুরু হবে।

    জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হিসাব মতে, ২০১৮-১৯ অর্থবছরে ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা হয়েছে ১৬ হাজার ৮৮২ কোটি টাকা। এর মধ্যে সাধারণ হিসাবে জমা হয়েছে ২ হাজার ৯৩০ কোটি টাকা। মেয়াদী হিসাবে জমার পরিমাণ ১৩ হাজার ৯৫২ কোটি টাকা।

    সর্বশেষ সংবাদ
    1. সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
    2. কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
    3. টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা
    4. আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত
    5. বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার
    6. পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
    7. সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
    সর্বশেষ সংবাদ
    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬