Journalbd24.com

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি   বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মুজিববর্ষে ১০ লাখ ঔষধি গাছ লাগাবে বাংলাদেশ নিম ফাউন্ডেশন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১৫:১০

    আরো খবর

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান
    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    মুজিববর্ষে ১০ লাখ ঔষধি গাছ লাগাবে বাংলাদেশ নিম ফাউন্ডেশন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১৫:১০

    মুজিববর্ষে ১০ লাখ ঔষধি গাছ লাগাবে বাংলাদেশ নিম ফাউন্ডেশন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশে ১০ লাখ ওষুধি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। আঞ্চলিক সড়ক, মহাসড়ক, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান এলাকায় এসব গাছ রোপণ করা হবে।

    সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম। ১০ লাখ ওষুধি গাছ রোপণের এ উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে আছে মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল আগামী নিউজ ডটকম।

    ওষুধি গাছ লাগানোর কারণ ব্যাখ্যা করে ড. এম এ হাকিম বলেন, ‘হঠাৎ করে নয়, ১৯৮৬ সাল থেকে এ সংগঠনের কার্যক্রম চলছে। শুধু নিম গাছ নয়, ‘পঞ্চ ঔষধি গাছ আন্দোলন’ও এ ফাউন্ডেশন চালিয়ে আসছে। যিনি স্বাধীনতা দিয়েছেন তাকে স্মরণ করতে এবং স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগ সফল হলে আজীবন দেশের মানুষ সুফল পাবে। এর মাধ্যমেই বঙ্গবন্ধু আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।‘

    তিনি বলেন, ‘১০ লাখ নয়, ১০ কোটি ওষুধি গাছ রোপণ করা আমাদের পক্ষে সম্ভব। দেশের ৮৪ হাজার নার্সারি রয়েছে। তাদের সংগঠনের সভাপতি আমি ড. হাকিম। তাই বলব, এ কর্মসূচি বাস্তবায়ন আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ হবে না।’

    ড. হাকিম বলেন, ‘যতদিন পৃথিবী থাকবে, ততদিন বঙ্গবন্ধুর বাংলাদেশ থাকবে। এ দেশের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তিনি আজীবন কাজ করে গেছেন। সেই দরিদ্র মানুষের কল্যাণে নিম ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করছে। সুস্থ জীবনের লক্ষ্যে ওষুধি গাছ থেকে পণ‌্য উৎপাদন করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে নিম ফাউন্ডেশন।’

    ‘এই বৃক্ষগুলো যতদিন জীবিত থাকবে, ততদিন বঙ্গবন্ধুর স্মৃতি বহন করবে। পাশাপাশি এই গাছগুলো থেকে দরিদ্র মানুষের আয়ের সুযোগ সৃষ্টি হবে, পরিবেশ রক্ষা পাবে, জৈব প্রসাধনী, খাদ্য ও নিরাপদ কৃষিপণ্য পাবে বাংলাদেশ। বিদেশে রপ্তানি করে আয় হবে বৈদেশিক মুদ্রা, যা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে।’

    মুজিববর্ষে এই ১০ লাখ ওষুধি গাছ রোপণে সম্পৃক্ত হতে আগ্রহী ব্যক্তি-প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

    নিম ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, ব্যতিক্রমী এ উদ্যোগই হবে মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার। যা দেশ জাতিকে সারা জীবন সুফল দিয়ে যাবে।

    বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ‌্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের বলেন, গ্রামের তুলনায় নগরবাসী প্রকৃতি থেকে বেশি বঞ্চিত। আশা করছি, নিম ফাউন্ডেশন তাদের কর্মসূচিতে নগরীকে বিশেষ গুরুত্ব দেবে।

    অনুষ্ঠানে নিম অর্গানিকের ডিরেক্টর (অপারেশন) অবসরপ্রাপ্ত লেফটেন‌্যান্ট কর্নেল সাঈদুল আলম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ‌্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদিকরা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    2. ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    3. বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    4. ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    5. বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    6. নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    7. সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬