Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করোনার প্রভাবে বাধাগ্রস্ত হচ্ছে পদ্মাসেতু ও রেল সংযোগের কাজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৩:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৩:২৮

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    করোনার প্রভাবে বাধাগ্রস্ত হচ্ছে পদ্মাসেতু ও রেল সংযোগের কাজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৩:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৩:২৮

    করোনার প্রভাবে বাধাগ্রস্ত হচ্ছে পদ্মাসেতু ও রেল সংযোগের কাজ

    প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে পদ্মাসেতু ও সেতুর রেল সংযোগের কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের (সিআরইসি) পদ্মাসেতু রেললাইন প্রকল্প পরিচালক ওয়ান কুন।

    তিনি বলেছেন, প্রকল্পের কাজ চালিয়ে নিতে যথাযথ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    আজ বুধবার কেরাণীগঞ্জের জাজিরা এলাকায় প্রতিষ্ঠানটির প্রকল্প কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন তিনি।

    তিনি বলেন, কিছু ব্যবসাপ্রতিষ্ঠান এখন চীনে সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা বন্ধ রেখেছে। পাশাপাশি কিছু কর্মকর্তার অ্যাপিডেমিক সেন্টার ছেড়ে যাওয়ার অনুমতি নেই। কাজের সুবিধার্থে রেল প্রকল্পের প্রয়োজনীয় সরঞ্জামাদি এখন ভিন্নভিন্ন দেশ থেকে আমদানি এবং সরবরাহ নিশ্চিত করার জন্য লজিস্টিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করা হচ্ছে। কাজের ধারাবাহিকতা বজায় রাখতে করোনা ভাইরাসের প্রভাব প্রশমনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সিআরইসি।

    হুবেই প্রদেশ ছাড়া এ প্রকল্পের সঙ্গে জড়িত চীনের অন্যান্য প্রদেশের কর্মকর্তারা এরই মধ্যে বাংলাদেশে ফিরেছেন। প্রকল্পের সঙ্গে যুক্ত ছুটিতে থাকা কর্মকর্তাদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। সিআরইসির বাংলাদেশি কর্মকর্তাদের ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    করোনা ভাইরানের প্রভাবে কাজ ব্যহত হওয়ায় প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত দক্ষ চীনা শ্রমিক না থাকায় স্থানীয় আরও দক্ষ শ্রমিকদের এ প্রকল্পে নিয়োগ দেওয়া হচ্ছে।

    ওয়ান কুন বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় এবং পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প ও পদ্মাসেতু প্রকল্পের চলমান কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে চায়না রেলওয়ে গ্রুপ। 

    তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সিআরইসি প্রথমত পদ্মাসেতু প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের যাতে করোনা ভাইরাস না হয় তা নিশ্চিত করেছে।দ্বিতীয়ত প্রকল্পের কাজের অগ্রগতি চালিয়ে নেওয়া হচ্ছে।

    প্রকল্পের যেসব চীনা কর্মকর্তা ছুটি কাটাতে হুবেই প্রদেশে গিয়েছেন তাদের ছুটি এখন বলবৎ আছে। হুবেই প্রদেশে বাংলাদেশ থেকে আগত এসব কর্মকর্তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। আর যারা আসার অনুমিত পাচ্ছে তাদের বাংলাদেশে আসার পরে দুই সপ্তাহ কোয়ারান্টাইন পর্যবেক্ষণে রাখা হচ্ছে। 

    এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান, চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর লিউ ঝেনহুয়া, বাংলাদেশ রেলওয়ের পিবিআরএলপির প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন, সিআরইসির পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্প (পিবিআরএলপি) পরিচালক লিউ জিয়ানহুয়া প্রমুখ।

    পিবিআরএলপির ভূতাত্ত্বিক জরিপ ও অ্যালাইনমেন্টের কাজ শতভাগ শেষ হয়েছে। ৮৯ দশমিক ৫ শতাংশ বাঁধ ডিজাইন সম্পন্ন হয়েছে। ৯২ দশমিক ৮৫ শতাংশ টেস্ট-পাইল ডিজাইন শেষ হয়েছে। ওয়ার্কিং পাইল ডিজাইন শেষ হয়েছে ৩৭ দশমিক ৩ শতাংশ, কালভার্টের ডিজাইন শেষ হয়েছে ৬৩ দশমিক ৬ শতাংশ, বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে ২৫ দশমিক ২ শতাংশ, টেস্ট-পাইলের কাজ শেষ হয়েছে ৬০ দশমিক ৫ শতাংশ, ওয়ার্কিং পাইলের কাজ শেষ হয়েছে ১৫ দশমিক ৭ শতাংশ।

    পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৯টির কাজ শেষ হয়েছে। মোট ৪১ টি স্প্যানের মধ্যে ২৫ টি বসানো হয়েছে। কাজের দৃশ্যমান অগ্রগতি ৮৫ দশমিক ৬৫ শতাংশ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬