Journalbd24.com

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি   বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১২:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১২:১২

    আরো খবর

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান
    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১২:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১২:১২

    জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত

    মহানগর এলাকায় জুয়া খেলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধের নির্দেশনার রায় বহাল থাকবে।

    আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এ রায় দেন।

    ঢাকা ক্লাবের হয়ে শুনানি করেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। জুয়া খেলার পক্ষের মামলায় আইনজীবী হওয়ায় ব্যারিস্টার আমীর-উল ইসলামকে সর্বোচ্চ আদালত বলেন, আপনি এ দেশের সংবিধান প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন। অথচ আজকে আপনিই সংবিধানের বিপক্ষে দাঁড়িয়েছেন। এটা দুঃখজনক।

    ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

    এর আগে গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে ঢাকা ক্লাবসহ ১৩টি অভিজাত ক্লাব ও সারা দেশে টাকা বা অন্যকিছুর বিনিময়ে তাস, ডাইস, হাউজি খেলাসহ সব ধরনের জুয়া নিষিদ্ধ ঘোষণা করেন।

    একই সঙ্গে ক্লাবসহ জনসমাগম স্থানে জুয়ার উপকরণ পাওয়া গেলে তা জব্দ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি এ ধরনের খেলার অনুমতিদাতা, খেলার আয়োজক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। ঢাকা ক্লাবসহ দেশের বিভিন্ন শহরের ১৩টি অভিজাত ক্লাবে জুয়া খেলা বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনে এ রায় দেয়া হয়।

    সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সামিউল হক ও অ্যাডভোকেট রোকন উদ্দিন মো. ফারুকের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালের ৪ ডিসেম্বর এক আদেশে টাকা বা অন্যকিছুর বিনিময়ে ১৩টি ক্লাবে তাস, ডাইস ও হাউজি খেলার ওপর নিষেধাজ্ঞা দেন।

    একই সঙ্গে টাকা বা অন্য কোনো বিনিময়ে জুয়া জাতীয় অবৈধ ইনডোর গেম যেমন: তাস, ডাইস ও হাউজি খেলা এবং আয়োজকদের বিরুদ্ধে রুল জারি করেন। পরে ক্লাবগুলোর আবেদনে আপিল বিভাগ ওই বছরের ১১ ডিসেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন। হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ দেয়া হয়।

    এ অবস্থায় রুলের ওপর চূড়ান্ত শুনানি সম্পন্ন হয় গত ২৩ জানুয়ারি। পরে ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় ঘোষণা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    2. ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    3. বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    4. ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    5. বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    6. নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    7. সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬