Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চট্টগ্রাম বিমানবন্দরে বিকেলেই চালু হচ্ছে থার্মাল স্ক্যানার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২০ ১৪:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২০ ১৪:১৫

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    চট্টগ্রাম বিমানবন্দরে বিকেলেই চালু হচ্ছে থার্মাল স্ক্যানার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২০ ১৪:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২০ ১৪:১৫

    চট্টগ্রাম বিমানবন্দরে বিকেলেই চালু হচ্ছে থার্মাল স্ক্যানার

    অবশেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে লাগানো হচ্ছে আধুনিক থার্মাল স্ক্যানার। এতদিন বিমানবন্দরে থাকা স্ক্যানারটি আট মাস ধরেই নষ্ট ছিল। ফলে করোনাভাইরাস রোগী সনাক্তে ভরসা ছিল কেবল ‘ইনফ্রায়েড থার্মোমিটার’।

    নতুন স্ক্যানার বহনকারী উড়োজাহাজটি আজ মঙ্গলবার সকালেই চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছে। দিনের মধ্যেই সেটি সচল করার কাজ করছে কারিগরি টিম।

    একই উড়োজাহাজে আরেকটি স্ক্যানার মেশিন আনা হয়েছিল চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য। চট্টগ্রাম সমুদ্র বন্দরের ইমিগ্রেশন গেটে সেটি স্থাপনের জন্য স্থানও চূড়ান্ত করা হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত বাতিল করে থার্মাল স্ক্যানারটি এখন ঢাকার শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।   

    এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতাহার হোসেন কালের কণ্ঠকে বলেন, নতুন থার্মাল স্ক্যানারটি বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানবন্দরের ভিতরে বসানো হচ্ছে। আশা করছি দিনের মধ্যেই সেই স্ক্যানারটি সচল হবে। তাদের সাথে থাকা কারিগরি টিম স্ক্যানারটি স্থাপনের পর বিমানবন্দর স্বাস্থ্য টিমকে পরিচালনার দিকগুলো বুঝিয়ে দিবে। এরপর তারাই আপাতত পরিচালনা করবে।   

    ডা. মোতাহার হোসেন বলেন, দুটি স্ক্যান মেশিন পাঠানো হয়েছিল চট্টগ্রামে। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশে একটি শাহজালাল বিমানবন্দরে বসানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দরে এখন সেটি বসানো হচ্ছে না। 

    জানা গেছে, চট্টগ্রাম বিমানবন্দরে দেশি-বিদেশি ফ্লাইটে প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার আর্ন্তজাতিক ও আভ্যন্তরীণ যাত্রী চলাচল করে থাকে। এর মধ্যে আর্ন্তজাতিক যাত্রী আছে দেড় হাজারের মতো। শুধুমাত্র সেই যাত্রীদেরই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। চট্টগ্রাম বিমানবন্দরে চীন থেকে সরাসরি কোনো ফ্লাইট আসে না। তবে চীনের অনেক যাত্রী দুবাই, আবুধাবি, দোহা, মাসকাট ও  ভারত হয়ে চট্টগ্রামে পৌঁছান। চট্টগ্রাম ঘিরে বড় উন্নয়ন প্রকল্পে বিপুল চীনা নাগরিক কর্মরত থাকায় তারা ওইসব দেশ ট্রানজিট বা উড়োজাহাজ পরিবর্তন করে চট্টগ্রামে পৌঁছান। ফলে সেসব যাত্রীদের শতভাগ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল শুধুমাত্র ‘ইনফ্রায়েড থার্মোমিটার’ দিয়ে। এখন থার্মাল স্ক্যানার বসানোর ফলে কাজের গতি দ্রুত হবে। বিদেশি যাত্রীদের ভোগান্তি কমবে।

    প্রতিদিন এত বিপুল যাত্রীর জন্য একটি থার্মাল স্ক্যানার যথেস্ট কিনা জানতে চাইলে চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জেড এ শরীফ কালের কণ্ঠকে বলেন, সঠিকভাবে সচল থাকলে একটি দিয়েই সম্ভব। কিন্তু সকালে একসাথে এতবেশি যাত্রী আসে সবার সঠিক স্বাস্থ্য পরীক্ষায় হিমশিম খেতে হয়। এরপরও আগে একটি চালু হোক বাকিটা পরে দেখা যাবে। 

    তিনি আরো বলেন, দিনে ১২০০ থেকে ১৫০০ আর্ন্তজাতিক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সঠিকভাবে করার জন্য আমাদের আরো মেডিক্যাল অ্যাসিসটেন্ট দরকার। 

    জানা গেছে, চট্টগ্রাম আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে গতকাল ৯ মার্চ পর্যন্ত ৪১ হাজার ৬৩১ জন আর্ন্তজাতিক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আর চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে ৪ হাজার ৪৩৫ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬