Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করোনা মোকাবিলায় সচেতনতা তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২০ ১৬:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২০ ১৬:৩৮

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    করোনা মোকাবিলায় সচেতনতা তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২০ ১৬:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২০ ১৬:৩৮

    করোনা মোকাবিলায় সচেতনতা তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

    করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

    আজ বুধবার বিটিআরসির চেয়ারম্যান বরাবর সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

    চিঠিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানায়, দেশের প্রতিটি নাগরিকই কোনো না কোনোভাবে টেলিযোগাযোগ সেবার গ্রাহক। তাই প্রতিটি নাগরিকের দ্রুত সতর্ক ও সচেতনতা তৈরিতে টেলিযোগাযোগের মাধ্যম ব্যাপক ভূমিকা পালন করে। চীনের উহান প্রদেশে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের নাগরিকরাও চরম উদ্বেগের মধ্যে ছিল।

    সরকার গত এক মাস যাবত করোনা মোকাবিলায় কার্যক্রম উদ্যোগ গ্রহণ করে চলেছে। যার ধারাবাহিকতায় আইসিডিডিআরবি প্রতিদিনই সংবাদ সম্মেলন করে পরিস্থিতি জানিয়ে দিচ্ছে।

    গত ৩ দিন আগে বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর নাগরিকদের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজমান রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে এ নিয়ে নানা গুজব-অপপ্রচারও করা হচ্ছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন টেলিযোগাযোগ সেবার অভিভাবক হিসেবে কমিশনের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।

    চিঠিতে আরও বলা হয়, বর্তমানে সবচেয়ে বড় গণমাধ্যম হচ্ছে মুঠোফোন। জনসচেতনতা, গুজব প্রতিরোধে ও করোনা মোকাবিলায় করণীয় সম্পর্কে প্রতিটি নাগরিককে দ্রুত সংবাদ পৌঁছাতে পারে টেলিকম অপারেটররা। আর অভিভাবক হিসেবে কমিশন পারে দিক নির্দেশনা দিতে। ইতোমধ্যে একটি অপারেটর শুধুমাত্র তাদের গ্রাহকদের ক্ষেত্রে আইইসিডিআরবির জরুরি নম্বরে ফোন করতে টোল ফ্রি করেছেন। এটি ভালো উদ্যোগ। তবে সব অপারেটর এ ধরনের উদ্যোগ নিলে দেশের ১৬ কোটি নাগরিকই এই সেবার আওতায় আসতো।

    কমিশনের সংগঠনের পক্ষ থেকে প্রস্তবনাসমূহ তুলে ধরা বলা হয়, প্রথমত অপারেটরদের সচেতনতামূলক ও করণীয় সম্পর্কিত ম্যাসেজ প্রদানের নির্দেশনা দিতে পারে।

    দ্বিতীয়ত, অপারেটরদের কনটেন্ট চ্যানেলগুলোতে এ সংক্রান্ত নাটিকা প্রচার ও বিশেষজ্ঞদের মতামত তুলে ধরার নির্দেশনা দেয়া যেতে পারে।

    তৃতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গুজব-অপপ্রচার অপসারণ করে সঠিক দিকনির্দেশনা প্রদান করতে পারে।

    চতুর্থত, কমিশনের কাছে গ্রাহকদের গচ্ছিত সামাজিক নিরাপত্তা তহবিল দিয়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে কমিশন প্রদান করতে পারে।

    তাছাড়া কমিশনের সকল লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে করোনা মোকাবিলায় কমিশনের নেতৃত্বে একযোগে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬