Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১১:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১১:৫০

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১১:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১১:৫০

    মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর রাষ্ট্রীয় কর্মসূচিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই কর্মসূচিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদেরও টুঙ্গিপাড়া আসার কথা রয়েছে।

    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের সর্বত্র এখন সাজ-সাজ রব চলছে। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। টুঙ্গিপাড়া পৌর এলাকায় সড়কের দুই পাশের বাড়ি-ঘর লাল-সবুজের পতাকার আদলে রঙ করা হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে দৃষ্টিনন্দন আলোকসজ্জ্বা করা হয়েছে। 

    এ উপলক্ষে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে করোনার কারণে জন্মদিনের অনুষ্ঠানকে সীমিত করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে আয়োজিত জাতীয় শিশুদিবসের সমাবেশ স্থগিত করা হয়েছে।

    ৫ মার্চ গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

    ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী এই দিন টুঙ্গিপাড়ায় সকাল ১০টায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এ সময় অনার গার্ড দেওয়া হবে। পরে তিনি ১০টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে যোগ দেবেন।

    ১২ মার্চ শিশুদিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশ ও অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার বিষয়টি সংশোধন করে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত সংশোধিত আরেকটি চিঠিতে জানানো হয়, টুঙ্গিপাড়ায় সকাল ১০টায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এ সময় অনার গার্ড দেওয়া হবে। তবে ওই চিঠিতে শিশু সমাবেশের কোনো কর্মসূচি রাখা হয়নি।

    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ কমপ্লেক্সের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, লাইব্রেরি, সংগ্রহশালা, ক্যাফেটরিয়া, মসজিদ, বকুলতলা চত্বর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন অবকাঠামোতে রঙের কাজ ও ফুল বাগানগুলোতে বিভিন্ন ফুল গাছের চারা লাগানো হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সসহ জেলায় সরকারি-বেসরকারি অফিসগুলোতে আলোকসজ্জ্বা করা হয়েছে।

    এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমনে নেতাকর্মীদের মধ্যে রয়েছে উৎসাহ-উদ্দীপনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের স্বাগত জানাতে বঙ্গবন্ধু  ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দিয়ে গোপালগঞ্জ জেলাকে সাজানো হয়েছে। জেলায় চলছে সাজ-সাজ রব।

    টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র নেতাকর্মীরা উজ্জ্বীবিত। তাদের স্বাগত জানাতে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণস্থানে তোরণ ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে। সরকারি অফিস আদালতে বর্ণিল আলোকসজ্জ্বা করা হয়েছে।

    গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশুদিবসে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি চলছে। রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গে ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

    গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সৌন্দয্যবর্ধনসহ আনুষাঙ্গিক সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। সমাধিসৌধ কমপ্লেক্সে বাগানগুলোতে বিভিন্ন জাতের ফুলের গাছ লাগানো হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে বর্ণিল আলোকসজ্জ্বা করা হয়েছে। যা ১৬ মার্চ ও ১৭ মার্চ রাতে মানুষ উপভোগ করতে পারবেন। 

    গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশুদিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসবেন। তাদের আগমনকে নির্বিঘ্ন করতে টুঙ্গিপাড়ায় তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    শিশু সমাবেশ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। বাংলাদেশও এর বাইরে নয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশুদিবসে টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশের আয়োজন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন ছিল।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোগ্রাম শিডিউলে প্রথমে শিশু সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা থাকলেও সংশোধিত শিডিউলে তা বাদ দেওয়া হয়েছে। আমরা চাই সব শিশুরা করোনামুক্ত থাকুক। তবে পরবর্তী সময়ে নির্ধারণ করে অনুষ্ঠানগুলো উদযাপন করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬