Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সাংবাদিক রিগ্যান হাইকোর্টে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১৩:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১৩:২১

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    সাংবাদিক রিগ্যান হাইকোর্টে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১৩:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১৩:২১

    সাংবাদিক রিগ্যান হাইকোর্টে

    মধ্যরাতে বাড়ি থেকে তুলে আনার পর দণ্ড পাওয়া সাংবাদিক অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান হাইকোর্টে উপস্থিত হয়েছেন।

    বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

    এর আগে রিগ্যানকে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়ার ঘটনার যাবতীয় নথি গত ১৬ মার্চ তলব করেন হাইকোর্ট। ২৩ মার্চের মধ্যে তা দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ওই ঘটনায় সরকার কি পদক্ষেপ নিয়েছে তাও জানাতে বলা হয়।

    বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। রিগ্যানকে গ্রেপ্তার ও দণ্ড দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদনের ওপর ২৩ মার্চ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। জনস্বার্থে বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশিদের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত।

    আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশিস ভট্টাচার্য।

    শুনানিতে এ এম আমিন উদ্দিন বলেছিলেন, সাংবাদিককে রাত পৌণে ১২টায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, কোনো সভ্য দেশে দরজা ভেঙে এভাবে কাউকে গ্রেপ্তার করা হয় না। তাও একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এই সাংবাদিক এর আগে জেলা প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের রিপোর্ট করেন। রিপোর্ট করা কি অপরাধ? তিনি বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ। সাংবাদিকরা জেগে থাকে বলেই সমাজে অপরাধ কম হয়।

    এ সময় আদালত বলেন, সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এটা যদি ঠিকমতো কাজ করে তবে রাষ্ট্রের বাকী তিনটি অঙ্গ ঠিকমতো কাজ করতে বাধ্য হয়। সকলেই সঠিকভাবে কাজ করতে পারে।

    জবাবে আমিন উদ্দিন বলেন, সাংবাদিক যদি ভুল রিপোর্ট করে থাকে তবে তো তার বিরুদ্ধে মানহানীর মামলা করার সুযোগ আছে। আরো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তাই বলে মধ্যরাতে দরজা ভেঙে তার বিরুদ্ধে অভিযান? তিনি বলেন, এমন যদি হতো যে ওই এলাকার সব বাড়িতেই অভিযান চালানো হয়েছে, আর শুধুমাত্র সাংবাদিকের বাড়িতে কথিত মদ ও গাঁজা পাওয়া গেছে তাহলে হয়তো বিশ্বাসযোগ্য ছিল। অথবা গোপন সংবাদের ভিত্তিতে যদি অভিযান হতো তাহলেও সেটা বিশ্বাসযোগ্য ছিল। মামলার কোথাও এটা বলা নেই। কিন্তু শুধুমাত্র সাংবাদিকের বাড়িতে অভিযান। এ থেকে এটা স্পষ্ট যে, অসৎ উদ্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

    আদালত বলেন, যেহেতু এরইমধ্যে আরিফুল জামিনে মুক্তি পেয়েছে। তাই আমরা মামলাটি এই পর্যায়ে রাখছি। সব আসুক। এরপর ভালভাবে শুনবো।

    আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে থাকবেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন ও আইনজীবী ইশরাত হাসান।

    রিগ্যানের বিরুদ্ধে তার বাড়িতে 'আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা' পাওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে একবছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন জরিমানা করেন। ওই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এ অবস্থায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুজাউদ্দৌলা ১৪ মার্চ সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে জামিন দেন। এরপরই রিগ্যান জামিনে মুক্তি পান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬