Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়াল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০ ১২:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০ ১২:১৫

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়াল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০ ১২:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০ ১২:১৫

    ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়াল

    নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ইউরোপের দেশটিতে নতুন করে আরও ৬০২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৭৮ জনে। এখন পর্যন্ত যেকোনো দেশে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছেন চার হাজার ৭৯০ জন, যা আগের ২৪ ঘণ্টার চেয়ে কম। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৬৩ হাজার ৯২৮ জন।

    করোনাভাইরাস সংক্রমণের উৎস দেশ চীনে ক্রমান্বয়ে পরিস্থিতির উন্নতি হলেও ইতালি প্রথম মৃত্যুর পর এক মাস না গড়াতেই মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে যায়। ইতোমধ্যে ইতালিতে মৃতের সংখ্যা চীনের প্রায় দ্বিগুণ।

    জনগণকে সুরক্ষা দিতে ইতালির সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত ৭ হাজার ৪৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

    ইতালির ২০ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে মারা গেছে ৩৬১ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই অঞ্চলে মোট আক্রান্ত ২৭ হাজার ২০৬ জন।

    এদিকে প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহবানে সাড়া দিয়ে দেশের এই দুর্দিনে ৭ হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনায় আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন।

    লোম্বারদিয়ার প্রসিডেন্ট আত্তিলিয়ো ফোনতানা গতকাল সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পূর্বঘোষিত পদক্ষেপে ‘জরুরি’ সরবরাহ ব্যবস্থা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল, সড়ক ও রেলপথ বাদে সব ধরনের নির্মাণ কাজও বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া বাড়ির বাইরে সব ধরনের খেলাধুলা ও ব্যায়াম নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্যকারীকে পাঁচ হাজার ইউরো জরিমানা করা হবে।

    এদিকে সুপারমার্কেট, ফার্মেসি, পোস্ট অফিস ও ব্যাংক খোলা থাকবে এবং গণপরিবহনও সচল থাকবে বলে তিনি উল্লেখ করেন।

    আত্তিলিয়ো ফোনতানা আরও বলেন, ফেয়ারা মিলানোতে অস্থায়ী হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে, বেরগামোতে নতুন একটা হাসপাতাল এ সপ্তাহের মধ্যেই চালু হবে। ক্রেমনাতে মাঠের মধ্যে তাঁবু টানিয়ে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। চীন থেকে আগত মেডিকেল টিম বেরগামোতে কাজ করছে। কিউবা থেকে আগত ৫২ সদস্যের মেডিকেল টিম ক্রেমনাতে কাজ করছে। রাশিয়া থেকে আগত ১২০ সদস্যের মেডিকেল টিম লোম্বারদিয়া অঞ্চলে সন্ধ্যার ভেতরে করোনায় আক্রান্তদের সেবা দিতে কাজ শুরু করবে।

    লোম্বারদিয়ার প্রসিডেন্ট বলেন, করোনাভাইরাসকে জয় করতে হলে আমাদের ঘরে থাকতে হবে। ঘরে থাকা ছাড়া দ্রুত করোনাকে জয় করা কোনভাবেই সম্ভব নয়।

    বিষয়:
    করোনা ভাইরাস

    সংশ্লিষ্ট সংবাদ: করোনা ভাইরাস

    ২৬ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬
    ২৭ জানুয়ারী, ২০২০
    আগুনের গতিতে ছড়াচ্ছে করোনা, মৃত ৮০!
    ২৭ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাসে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?
    ২৯ জানুয়ারী, ২০২০
    চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২
    ৩০ জানুয়ারী, ২০২০
    করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ১৭০
    ৩১ জানুয়ারী, ২০২০
    করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২১৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬