Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আতঙ্ক না ছড়াই, সতর্ক থাকি সাহায্য করি : বার্তা সেনাবাহিনীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৭:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৭:৩৫

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    আতঙ্ক না ছড়াই, সতর্ক থাকি সাহায্য করি : বার্তা সেনাবাহিনীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৭:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৭:৩৫

    আতঙ্ক না ছড়াই, সতর্ক থাকি সাহায্য করি : বার্তা সেনাবাহিনীর

    সারাদেশে টহলের পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে জনসচেতনতা সৃষ্টিতেও কাজ করতে দেখা যায় তাদের।

    প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘আতঙ্ক না ছড়াই, সতর্ক থাকি সাহায্য করি’, ‘বিদেশ থেকে এসেছি যারা, কোয়ারেন্টাইনে থাকবো তারা’, ‘ঘন ঘন হাত ধুই, করোনা থেকে নিরাপদ রই।’

    ঢাকাসহ সারাদেশে তাদের টহল চলছে। সরেজমিনে ঢাকার এলিফেন্ট রোড, শাহবাগ থেকে কারওয়ান বাজার, রামপুরাসহ বেশ কয়েকটি সড়কে সেনাবাহিনীর গাড়ি টহল দিতে দেখা গেছে। টহল গাড়িতে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন জীবন যাপন করুন’ লেখা স্টিকারও দেখা গেছে।

    রাজধানীর বিভিন্ন পয়েন্টে মানুষের সঙ্গে তাদের কথা বলতে দেখা গেছে এবং বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে নির্ধারিত পরিচ্ছন্ন ব্যক্তিকে দিয়ে গাড়ির চারপাশে স্যানিটাইজার ছিটানোর দৃশ্যও চোখে পড়েছে। কোথাও জটলা দেখলে তাদের সঙ্গে কথা বলে সরিয়ে দিচ্ছেন সেনা সদস্যরা।

    এর আগে সোমবার আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে মঙ্গলবার থেকে সেনাবাহিনীকে নিয়োজিত করা হবে। এ সময় বিদেশ থেকে আসা ব্যক্তির অবস্থান নির্ণয় ও তাদের নিজ নিজ অবস্থানে কোয়ারেন্টাইন নিশ্চিত করাই হবে সেনাবাহিনীর মূল লক্ষ্য।

    ঘোষণার পরদিন মঙ্গলবার নির্ধারিত ব্রিগেড কমান্ডাররা বিভাগীয় কমিশনারদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন বৈঠক করেন। পরদিন দায়িত্বপ্রাপ্ত ইউনিট অধিনায়করা জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জনদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেন।

    দেশের প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন

    আইএসপিআর বলেছে, সেনাবাহিনী বিদেশ থেকে আসাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সমন্বয়ে একটি কার্যকর পরিকল্পনা নেবে। সেই পরিকল্পনার সময় বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নেয়া হতে পারে। এগুলোর মধ্যে প্রথমেই আছে, করোনা পরিস্থিতির ওপর জেলা প্রশাসনের প্রস্তুতি মূল্যায়ন এবং এ অবস্থার প্রেক্ষিতে সেনাবাহিনীর প্রয়োজন ও ক্ষেত্রগুলো চিহ্নিত করা।

    দ্বিতীয়, জেলা প্রশাসনে রাখা গত এক মাসে বিদেশ থেকে আসা ব্যক্তিদের পরিসংখ্যান ও বিস্তারিত তথ্য।

    তৃতীয়, জেলায় সেলফ কোয়ারেন্টাইনের জন্য নির্বাচিত ব্যক্তিদের পরিসংখ্যান।

    চতুর্থ, সেলফ কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জেলা প্রশাসনের নেয়া পর্যবেক্ষণ পদ্ধতি।

    পঞ্চম, সেলফ কোয়ারেন্টাইনের জন্য নির্বাচিতদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন ব্যক্তিদের পরিসংখ্যান।

    ষষ্ঠ, কোয়ারেন্টাইন কর্মসূচি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার ক্ষেত্রগুলো।

    সর্বশেষটি হলো, দায়িত্বে যেসব ব্যক্তি থাকবেন তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) সংখ্যা ঠিক করা।

    এদিকে সর্বশেষ বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। সুস্থ হয়েছেন আরও চারজন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১১ জন। করোনায় দেশে এ পর্যন্ত পাঁচজনের প্রাণহানি হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬