Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১৩:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১৩:১৪

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১৩:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১৩:১৪

    করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা

    মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবিলায় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ কাজ করতে প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী।

    ‘আমাদের সরকার পারস্পরিক স্বার্থে বিদ্যমান সহযোগিতার চেতনায় সবসময় এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রিটিশ সরকারের সঙ্গে কাজ করতে এবং সফল হওয়ার সংকল্পে প্রস্তুত রয়েছে,’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে একথা বলেন।

    প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ.বি.এম. সারোয়ার-ই-আলম বলেন, চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী করোনাভাইরাস থেকে দ্রুততম সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করেন।

    ‘যখন আমরা সকলেই মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়া থেকে এবং প্রাণহানির বিরুদ্ধে আমাদের নিজস্ব লড়াই এবং চ্যালেঞ্জগুলোর সঙ্গে লড়ছি তখন আমি আপনার বিশেষকরে চূড়ান্ত লকডাউন, সমর্থনকারী আইন এবং আর্থিক উদ্দীপনাসহ যুক্তরাজ্যের জনগণকে করোনাভাইরাসের ধ্বংস এবং মৃত্যু থেকে রক্ষার জন্য আপনার সময়োচিত এবং গতিশীল নেতৃত্বের পদক্ষেপগুলোর অনুসরণ করছি’,চিঠিতে তিনি বলেন।

    এই মারাত্মক ভাইরাস প্রতিরোধে তার সরকারের পদক্ষেপের বিস্তারিত বিবরণ দিয়ে শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী এই মহামারি সম্পর্কে উদ্বেগকে অনুধাবন করে সরকার এই সংকটের শুরু থেকেই অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে।

    তিনি বলেন, ‘আমরা জানুয়ারি মাস থেকেই আক্রান্ত দেশগুলো থেকে আগত সন্দেহভাজনদের বিমানবন্দরে স্ক্রিনিং এবং সেইসাথে আলাদা কোয়ারেন্টাইন জোনের ব্যবস্থা করেছি’।

    প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর বিস্তার এবং এর বিভিন্ন ধরণ মোকাবিলার জন্য একটি উচ্চক্ষমতা সম্পন্ন জাতীয় কমিটি সহ বিভিন্ন মাত্রার টাস্কফোর্স গঠন করা হয়েছিল।

    ‘আমরা মনোনীত হাসপাতালগুলি প্রস্তুত করেছিলাম, এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সজ্জিত করেছি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেই এবং সম্প্রদায়ের মাঝে এর বিস্তার রোধে সংক্রমজনিক অঞ্চলগুলোকে লকডাউন করে দেই এবং জনগণকে ঘরে থাকার পরামর্শ দেই’,বলেন তিনি।

    শেখ হাসিনা বলেন, দীর্ঘদিনের কাঙ্খিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকে কেন্দ্রে করে সকল জনসমাগম স্থগিত করেছে সরকার। সকল রাষ্ট্রীয় এবং সামাজিক পুনর্মিলনীও বাতিল করা হয়েছে।

    তিনি বলেন, আমরা করোনাভাইরাসের বিস্তার রোধে এই মাসের ২৫ তারিখ থেকে জরুরি সেবাগুলো ছাড়া সকল সরকারি এবং বেসরকারি অফিস ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছি। আমাদের জনগণকে এই মারাত্মক ভাইরাস থেকে রক্ষার জন্য দল এবং সরকার উভয় পক্ষ থেকেই গণসচেতনতা চালিয়ে যাওয়া হচ্ছে।

    প্রধানমন্ত্রী বলেন, এ সমস্ত প্রতিরোধমূলক পদক্ষেপের কারণে সরকার এ পর্যন্ত ৪৮টি করোনা আক্রান্তের ঘটনা শনাক্ত করেছে। যেখানে দুর্ভাগ্যজনকভাবে ৫টি মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ১৫ জন সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে।

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর
    2. নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
    3. প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি
    4. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    6. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    7. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর

    নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর

    নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ
কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি

    প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬