Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রাজশাহী বিভাগে করোনা রোগী নেই, প্রধানমন্ত্রীর ধন্যবাদ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৭:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৭:৫২

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    রাজশাহী বিভাগে করোনা রোগী নেই, প্রধানমন্ত্রীর ধন্যবাদ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৭:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৭:৫২

    রাজশাহী বিভাগে করোনা রোগী নেই, প্রধানমন্ত্রীর ধন্যবাদ

    রাজশাহী বিভাগের আট জেলায় এখনও পর্যন্ত কারও মাঝে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়নি। আক্রান্ত সন্দেহে ছয়জনের নমুনা পারীক্ষা করা হলেও কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

    আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ তথ্য জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার হমায়ুন কবির খোন্দকার।

    এসময় প্রধানমন্ত্রী বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানান। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকারের সঙ্গে কথা বলেন।

    রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার প্রধানমন্ত্রীকে বলেন, ‘প্রথমেই আপনাকে সুখবর দিতে চাই। তা হলো- রাজশাহী বিভাগের কোনো জেলাতেই করোনা রোগী পাওয়া যায়নি। ছয়জন সন্দেহভাজন রোগীর নমুনা আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সবকটিই নেগেটিভ এসেছে।’

    তিনি বলেন, আগামীতে করোনা রোগী পাওয়া গেলে বা পরিস্থিতির প্রয়োজন হলে এক হাজার ৬৮০টি বেড প্রস্তুত আছে। পিপিই’র কোনো ঘাটতি নেই। এই বিভাগে পাঁচ হাজার পিপিই মজুদ রয়েছে।’

    বিভাগীয় কমিশনার বলেন, ‘দরিদ্র মানুষের খাদ্য সহায়তায় রাজশাহী বিভাগে ইতোমধ্যে ৯২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বর্তমানে দুই হাজার ৪০০ টন চাল মজুদ আছে। আর নগদ ৮১ লাখ টাকা হাতে আছে। আগামী ৬-৭ মাস কোনো মানুষ কাজ না করলেও আমরা খাদ্য সহায়তা দিতে পারবো।’

    এ সময় প্রধানমন্ত্রী বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দরিদ্র মানুষের প্রয়োজনে আরও টাকা ও খাদ্য পাঠাবো।’

    এসময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন। মেয়র লিটন বলেন, ‘আমরা প্রথম থেকেই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশন দফায় দফায় মিটিং করে করোনা নিয়ে প্রস্তুতি নির্ধারণ করেছিলাম। এরপর আমরা যৌথভাবে করোনা মোকাবিলায় কাজ করছি।’

    বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

    এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে যুক্ত হন। সেখানে রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, সিভিল সার্জন ডা. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

    ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জেলা প্রশাসক মো. হামিদুল হকের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে জানান, করোনাভাইরাসের জন্য কর্মহীন রাজশাহী জেলার ৪০ হাজার পরিবারকে চাল ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছে জেলা প্রশাসন।

    এছাড়া মহানগরীসহ নয়টি উপজেলার ৪০ হাজার ৪০০ পরিবারকে ৪০৪ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭
    2. নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর
    3. নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
    4. প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি
    5. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    6. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    7. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

    নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

    নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর

    নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর

    নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ
কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি

    প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬