Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২০ ১৪:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২০ ১৪:৫৭

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২০ ১৪:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২০ ১৪:৫৭

    কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

    মহামারি করোনাভাইরাসের কারণে সরকার সবাইকে বাসায় থাকার পরামর্শ দিলেও তা অনেকেই মানছিলেন না। অবাধে চলাচল করছিলেন দেশের জনগণ। যার কারণে গতকাল ঘোষণা দেওয়া হয়েছিলো সেনাবাহিনী কঠোর অবস্থানে যাবে।

    আজ বৃহস্পতিবার ঢাকার জিগাতলা, ধানমন্ডি ১৫ নম্বর, শঙ্কর, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭ নম্বরে গিয়ে দেখা গেছে, গত কয়েকদিনের তুলনায় আজ পুলিশ চেকপোস্ট অনেক বেশি। খুব কঠোরভাবে অবস্থান নিয়েছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী।

    মোটরসাইকেল বা রিকশায় একজনের বেশি দেখলেই তাদের নেমে যেতে বাধ্য করা হচ্ছে। অনেকে এসে পুলিশের কাছে অনুরোধ করলেও পুলিশ তাদের যেতে দিচ্ছে না। পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে বলছিলেন যে, আমরা রাস্তায় দাঁড়িয়ে কষ্ট করছি আপনাদের জন্য। আপনারা দয়া করে বাসায় থাকুন।

    কথা হয় রাজধানীর শঙ্কর বাসস্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ মইনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, গত দুই তিনদিন রাস্তায় অনেকেই ঘোরাঘুরি করেছে। প্রচুর ব্যক্তিগত যানবাহন ও রিকশা চলাচল করেছিলো। কিন্তু আজ কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। অতি প্রয়োজন ছাড়া কাউকেই কোথাও যেতে দেওয়া হচ্ছে না।

    তিনি বলেন, আমাদের দেশের জনগণ আসলে নিজেদের ভালো বুঝতে চায় না। তাদের অনেকভাবে এই কয়দিন বুঝিয়েছি যেন তারা বাসায় থাকেন। কিন্তু অনেকেই এ কথা কানেই নিচ্ছিলেন না। যার কারণে আজ আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর হতে হয়েছে। আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে আজ থেকে কোনো ছাড় নয়।

    কথা হয় এক পথচারী মোহাম্মদ তামিম হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমি বাজার করার জন্য বের হয়েছি। প্রয়োজন ছাড়া আমি বাসার বাইরে বের হইনা। আজ বের হয়েই পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে আমাকে। তবে আমি বলবো পুলিশ বা সেনাবাহিনী আজ যে কঠোর অবস্থানে রয়েছে এটা অনেক ভালো পদক্ষেপ। এই পদক্ষেপ আরো আগে নিলে হয়তো আরো ভালো হতো।

    তিনি বলেন, আমাদের সাধারণ জনগণের আরো সচেতন হতে হবে। করোনাভাইরাসের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আর আমরা তা দেখেও কিছুই সিরিয়াসলি নিচ্ছি না। এটা খুব দুঃখজনক। তাই আমি বলবো সবাই আমরা সচেতন হই। প্রয়োজন ছাড়া বের না হই বাসা থেকে।

    এর আগে গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, আজ থেকে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে।

    এতে আরো বলা হয়েছিলো, সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭
    2. নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর
    3. নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
    4. প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি
    5. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    6. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    7. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

    নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

    নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর

    নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর

    নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ
কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি

    প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬