Journalbd24.com

সোমবার, ৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গত ৩ দিনে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ২১ বাংলাদেশির মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২০ ২০:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২০ ২০:৩৩

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    গত ৩ দিনে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ২১ বাংলাদেশির মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২০ ২০:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২০ ২০:৩৩

    গত ৩ দিনে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ২১ বাংলাদেশির মৃত্যু

    গত ৪ এপ্রিল থেকে নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত অন্তত ২১ জন বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ তালিকায় বাংলাদেশ সোসাইটির সভাপতি ও কার্যকরী সংসদের একজন সদস্যও রয়েছেন। নিউইয়র্কের বাইরে আরও কয়েকজনের মৃত্যুর সংবাদ জানা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ২১ জনের মধ্যে কয়েকজন নিউইয়র্কের বাইরের নিউ জার্সি বা মিশিগানের বাসিন্দাও থাকতে পারেন।

    এ নিয়ে নিউইয়র্কে অন্তত ৭৯ জনসহ গত ১৯ দিনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯১ বাংলাদেশির মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেল।নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও জ্যাকশন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, নিউইয়র্কে সামাজিক দুরত্ব কার্যকর করতে এক সঙ্গে একের বেশি মানুষের চলাচল কমানোর জন্যে এতোদিন পর্যন্ত জরিমানা ছিল ৫০০ ডলার। গতকাল থেকে তা বাড়িয়ে ১,০০০ ডলার করা হয়েছে। তবে পুলিশ এখনও কঠোরভাবে তা প্রয়োগ করছে না।করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে এখন পর্যন্ত ৫ হাজার ৪৮৯ জনের মৃত্যুর সংবাদ জানিয়েছেন রাজ্যের গর্ভনর অ্যান্ড্রু কুমো। তিনি বলেছেন, ‘নিউইয়র্কে হাসপাতালে রোগীদের সংখ্যা বাড়তে বাড়তে পাহাড়প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।’

    মার্কিন নৌবাহিনীর জাহাজ ‘কমফোর্ট’কে এক হাজার শয্যার হাসপাতাল বানিয়ে নিউইয়র্কে নোঙ্গর করা হয়েছে। প্রথমে ঘোষণা দেওয়া হয়েছিল কররোনা আক্রান্ত নয় এমন রোগীদের এখানে ভর্তি করা হবে। কিন্তু, করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এখন শুধুমাত্র হাসপতালটিতে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।শুধু তাই নয়, করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নিউইয়র্কের সেন্ট্রাল পার্কসহ কয়েকটি পার্কে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। কিন্তু, তাতেও রোগীদের জায়গা হচ্ছে না।

    এছাড়াও, নিউইয়র্কে লাশ রাখার জায়গার সংকট দেখা দিয়েছে।নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও প্রথমে ঘোষণা দিয়েছিলেন যে কয়েকটি পার্ককে লাশ রাখা ও শেষকৃত্য অনুষ্ঠানের জন্যে রাখা হচ্ছে। তবে এর পরপরই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। পরে তিনি বলেন, ‘এখন কুইন্স ও লং আইল্যান্ডের মাঝামাঝি হার্ট আইল্যান্ডকে শেষকৃত্যের স্থান হিসেবে ব্যবহার করা হবে।’

    শেষকৃত্যের স্থান হিসেবে এই হার্ট আইল্যান্ড প্রথম ব্যবহার করা হয়েছিল ১৯৮০ দশকে যুক্তরাষ্ট্রে এইচআইভি সংক্রমণে অনেক মানুষ মারা গেলে।ফ্লোরিডাসহ আমেরিকার আরও কয়েকটি রাজ্য থেকে চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা আসছেন নিউইয়র্কে চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্যে। প্রতিকূল অবস্থার মধ্যেও এই ধারা অব্যাহত আছে।

    নিউইয়র্ক কর্তৃপক্ষ করোনায় বেশি সংক্রমিত এলাকাগুলোর নাম প্রকাশ করেছে। এগুলোর মধ্যে রয়েছে: জ্যাকসন হাইটস, করোনা ফ্লাশিং, জ্যামাইকা ও ব্রুকলিনের কয়েকটি এলাকা। এসব জায়গায়, বিশেষ করে, জ্যাকসন হাইটস ও জ্যামাইকাতে বাংলাদেশিদের সংখ্যা অনেক।নিউইয়র্ক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অভিবাসী ও অশ্বেতাঙ্গ এবং স্বল্প আয়ের মানুষের মধ্যে করোনায় আক্রান্ত হার সবচেয়ে বেশি।

    সর্বশেষ সংবাদ
    1. নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭
    2. নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর
    3. নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
    4. প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি
    5. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    6. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    7. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

    নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

    নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর

    নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর

    নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ
কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি

    প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬