Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জাপানে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০ ১৫:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০ ১৫:৫০

    আরো খবর

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    জাপানে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০ ১৫:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০ ১৫:৫০

    জাপানে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট শুরু

    করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ও জাপানে আটকে পড়াদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই ফ্লাইট দুটি পরিচালনা করা হচ্ছে বিমানের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে।

    জানা গেছে, বাংলাদেশ থেকে ১০৯ জন যাত্রীকে নিয়ে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নরিতার উদ্দেশে ছেড়ে গেছে ২৭১ আসনের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার 'সোনারতরী'। এটি আজ রাত সাড়ে ১১টায় ফেরার কথা রয়েছে।

    এদিকে, আগামী ৩০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা থেকে জাপানের টোকিওতে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে একটি ২৯৮ আসনের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার 'অচিন পাখি' ছেড়ে যাবে। এই ফ্লাইটে জাপানে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে আসা হবে বলে জানা গেছে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, এই বিশেষ ফ্লাইট দুটির জন্য বিমান ভাড়া করেছে জাপান দূতাবাস এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই বিশেষ ফ্লাইটে ইকনমি ক্লাসের জন্য এক লাখ ১০ হাজার এবং বিজনেস ক্লাসের জন্য এক লাখ ৪০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে বিমানের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।

    জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার কালের কণ্ঠকে বলেন, '২৮ এবং ৩০ এপ্রিল ঢাকা-নারিতা রুটে বিমানের দুটি চার্টার্ড ফ্লাইট ভাড়া করেছে ঢাকাস্থ জাপান দূতাবাস এবং জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স। আজ মঙ্গলবারের ফ্লাইটে যাওয়া এবং আসা দুইবারই যাত্রী আছে। অন্যদিকে ৩০ এপ্রিলের ফ্লাইটটিতে শুধু জাপান থেকে যাত্রী আনা হবে। এই দুটি গন্তব্যে বোয়িং ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।'

    এদিকে করোনাভাইরাসের কারণে যাত্রিবাহী বিমান চলাচল বন্ধ থাকায় ভারতের কলকাতা, দিল্লি ও মুম্বাইতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভারতে চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজে গিয়ে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ার লাইনস লিমিটেড আগামী ১ মে কলকাতা-ঢাকা, ২ মে দিল্লি-ঢাকা এবং ৩ মে মুম্বাই-ঢাকা চাটার্ড ফ্লাইট পরিচালনা করবে।

    এ বিষয়ে বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।

    সূত্র জানায়, ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে দিল্লি ও মুম্বাইয়ে ফ্লাইট পরিচালনা করবে বিমান। এছাড়া কলকাতায় ৭৪ আসনের ড্যাশ-৮ উড়োজাহাজ দিয়ে বাংলাদেশিদের নিয়ে আসা হবে।

    এর আগে গত শুক্রবার দিল্লি থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছিল বিমান। এসময় করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনে আটকে পড়া ১৬৩ জন বাংলাদেশি নাগরিক দিল্লি থেকে দেশে ফিরেছেন।

    সূত্র জানিয়েছে, উভয় দেশের সরকারের অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে প্রয়োজনে আরো ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হবে। যারা এখনো ভারতে অবস্থান করছেন, তাদের দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন।

    সর্বশেষ সংবাদ
    1. রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    2. নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত
    3. বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু
    4. সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের ইন্তেকাল
    5. সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা
    6. নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত

    বগুড়ায় আমানা বিগ বাজারের
১৩তম শাখার যাত্রা শুরু

    বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু

    সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান
 রেজাউল করিম লোকমানের ইন্তেকাল

    সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের ইন্তেকাল

    সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে
 খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা

    সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা

    নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬