Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পদ্মা সেতুতে বসল ২৯তম স্প্যান, দৃশ্যমান ৪৩৫০ মিটার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২০ ১৪:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২০ ১৪:২২

    আরো খবর

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    পদ্মা সেতুতে বসল ২৯তম স্প্যান, দৃশ্যমান ৪৩৫০ মিটার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২০ ১৪:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২০ ১৪:২২

    পদ্মা সেতুতে বসল ২৯তম স্প্যান, দৃশ্যমান ৪৩৫০ মিটার

    প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। এরই ধারবাহিতকায় আজ সোমবার সকাল ১০টা ৪৫মিনিটে সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে ১৯ ও ২০নং পিয়ারে বসানো হয়েছে ২৯তম স্প্যান। এর ফলে দৃশ্যমান হলো সেতুর ৪৩৫০ মিটার অংশ। ২৮তম স্প্যান বসানোর ২৩দিনের মাথায় ২৯তম স্প্যানটি বসানো হলো।

    পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে স্প্যানটি নির্ধারিত দুটি পিয়ারের কাছে নোঙর করে রাখা হয়েছিল। আবহাওয়া অনুকূল থাকায় সোমবার নির্ধারিত সময় সকাল ৮টায় স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু হয়। প্রকৌশলী ও নির্মাণ শ্রমিকদের প্রচেষ্টায় সকাল ১০টা ৪৫মিনিট স্প্যান বসানোর কাজ শেষ হয়। অর্থাৎ ২৯তম স্প্যানটি বসাতে সময় লাগে ২ঘন্টা ৪৫ মিনিট।

    আব্দুল কাদের আরও জানান, এখন পর্যন্ত মাওয়া প্রান্তে ২০টি স্প্যানের মধ্যে ১০টি, মাঝের স্প্যান একটি ও জাজিরা প্রান্তে ২০টি স্প্যানের মধ্যে ১৮টি স্থাপন করা হয়েছে। অর্থাৎ মোট ২৯টি স্প্যান স্থাপন করা হয়েছে। সেতুর জন্য প্রয়োজন ৪১টি স্প্যান। তার মধ্যে মাওয়া এসেছে ৩৯টি । যার মধ্যে ২৯টি স্থাপন করা হয়েছে এবং ১০টি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ওয়েল্ডিং, অ্যসেম্বলি ও পেইন্টিং এর কাজ চলছে। বাকি ০২টি স্প্যানসহ ২৩০টি নোড/কর্ড অংশ এরই মধ্যে চীন হতে মংলা বন্দরে পৌঁছেছে। আগামী এক সপ্তাহের মধ্যে মাওয়া পৌঁছে যাবে আশা করা যায়।

    ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হলো ২৯টি স্প্যান। প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

    মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে।

    সর্বশেষ সংবাদ
    1. রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    2. নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত
    3. বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু
    4. সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের ইন্তেকাল
    5. সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা
    6. নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত

    বগুড়ায় আমানা বিগ বাজারের
১৩তম শাখার যাত্রা শুরু

    বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু

    সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান
 রেজাউল করিম লোকমানের ইন্তেকাল

    সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের ইন্তেকাল

    সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে
 খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা

    সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা

    নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬