Journalbd24.com

সোমবার, ৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ত্রাণ চুরিসহ নানা অনিয়মে ৪৯ জনপ্রিতিনিধি বরখাস্ত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২০ ১৬:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২০ ১৬:৫৯

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    ত্রাণ চুরিসহ নানা অনিয়মে ৪৯ জনপ্রিতিনিধি বরখাস্ত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২০ ১৬:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২০ ১৬:৫৯

    ত্রাণ চুরিসহ নানা অনিয়মে ৪৯ জনপ্রিতিনিধি বরখাস্ত

    করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ত্রাণ নিয়ে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে আরও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ছয় ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ নিয়ে মোট ৪৯ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

    আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এ পর্যন্ত বরখাস্তকৃতদের মধ্যে ১৮ জন ইউপি চেয়ারম্যান, ২৯ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং একজন পৌরসভার কাউন্সিলর।

    নতুন সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। আর ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউপির ১নং ওয়ার্ডের রুবেল ইজারাদার ওরফে বাবুল মেম্বার, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউপির ৮নং ওয়ার্ডের মো. সোহরাব হোসেন বিশ্বাস, শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউপির ৯নং ওয়ার্ডের মো. সেলিম মোল্লা, ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউপির ৮নং ওয়ার্ডের রেজাউল করিম খান সোহাগ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপির ৩নং ওয়ার্ডের মুজিবুর রহমান এবং ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রূপা।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার সরকারি নির্দেশনা অমান্য করে বিনা অনুমতিতে ইতালি গমন করেছেন এবং সেখানে অবস্থান করছেন।

    পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাগেরহাট জেলার পেড়িখালী ইউপি সদস্য রুবেল ইজারাদার ওরফে বাবুল মেম্বার করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় সরকারি দায়িত্ব পালনরত ডাক্তারগণকে দায়িত্বপালনে বাধা প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। বরখাস্তকৃত অন্য সদস্যরা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎসহ ত্রাণ বিতরণে অনিয়ম করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে এবং কেউ কেউ গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন।

    এসব চেয়ারম্যান ও ইউপি সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব দিতে বলা হয়েছে। চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব দিতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭
    2. নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর
    3. নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
    4. প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি
    5. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    6. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    7. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

    নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

    নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর

    নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর

    নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ
কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি

    প্রতিশ্রুতি রেখেছেন এমপি মোশারফ কারাগার পেরিয়ে ঘরে ফেরা ২৮ শ্রমিকের মুখে হাসি

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬