Journalbd24.com

সোমবার, ৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাজেট অধিবেশন শুরু ১০ জুন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২০ ১৫:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২০ ১৫:০৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাজেট অধিবেশন শুরু ১০ জুন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২০ ১৫:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২০ ১৫:০৯

    বাজেট অধিবেশন শুরু ১০ জুন

    আগামী ১০ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সোমবার একাদশ জাতীয় সংসদের অষ্টম এ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর পরদিন ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করা হবে।

    সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসজনিত বৈশ্বিক মহামারিতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে এবারের সংসদ অধিবেশন পরিচালনা করা হবে। অধিবেশন শুরুর দিন শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে বৈঠক শেষ হবে। সংসদের কোনো সংসদ সদস্য মৃত্যুবরণ করলে সংসদ অধিবেশনে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হয়। এ কারণে সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার (ঢাকা ৫) মৃত্যুর কারণে অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শোক প্রস্তাব গ্রহণ শেষে মুলতবি করা হবে।

    পরদিন ১১ জুন সংসদে বাজেট পেশ করা হবে। বাজেটের ওপর সংসদ সদস্যদের আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে তা পাস হবে। স্বাভাবিক সময় বাজেট অধিবেশন দীর্ঘ এবং বাজেটের ওপর দীর্ঘ সময় আলোচনা অনুষ্ঠিত হয়ে থাকলেও ভাইরাসের কারণে এবারের বাজেট অধিবেশন তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হবে। বাজেটের ওপর আলোচনাও যতদূর সম্ভব সংক্ষিপ্ত হবে।

    অধিবেশন শুরুর আগে অনুষ্ঠেয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

    এর আগে গত ১৮ এপ্রিল করোনাভাইরাসের মহামারির দুর্যোগপূর্ণ সময়েও সাংবিধানিক নিয়ম রক্ষার্থে জাতীয় সংসদের অধিবেশন বসে। তবে একাদশ সংসদের সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র দেড় ঘণ্টা। এটি ছিল দেশের সংসদীয় ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত অধিবেশন।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬