Journalbd24.com

সোমবার, ৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করোনার প্রভাব: পিছিয়ে পড়াদের জন্য দুই হাজার কোটি টাকা ঋণ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২০ ১৫:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২০ ১৫:২১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    করোনার প্রভাব: পিছিয়ে পড়াদের জন্য দুই হাজার কোটি টাকা ঋণ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২০ ১৫:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২০ ১৫:২১

    করোনার প্রভাব: পিছিয়ে পড়াদের জন্য দুই হাজার কোটি টাকা ঋণ

    সরকারি খাতের নয়টি সংস্থাকে বিশেষ এলাকায় বা পিছিয়ে পড়া মানুষের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। করোনার প্রভাব মোকাবেলায় সরকারি সহযোগিতা পৌঁছাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

    এসব সংস্থা উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী, গ্রামীণ এলাকার ক্ষুদ্র তাঁতশিল্প, ক্ষুদ্রশিল্প, অতি দরিদ্র কৃষক ও নারী উদ্যোক্তাদের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করবে। এসব ঋণের সুদের হার ৯ শতাংশ।

    যে নয়টি সংস্থার মাধ্যমে এই ক্ষুদ্রঋণ বিতরণ করা হবে, সেগুলো হচ্ছে- মৎস্য অধিদফতর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ যুব উন্নয়ন অধিদফতর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), মহিলাবিষয়ক অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন।

    সূত্র জানায়, গত অর্থবছরে সরকারি সংস্থাগুলো ৯ লাখ ৫৯ হাজার জনকে ২ হাজার ৭৬৯ কোটি টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। ওই সময় পর্যন্ত ঋণের স্থিতি ২ হাজার ৭০০ কোটি টাকা।

    আর সঞ্চয়ের পরিমাণ ১ হাজার ৩০০ কোটি টাকা। করোনার প্রভাব মোকাবেলা করতে এসব সংস্থা নতুন ঋণ দেয়ার পাশাপাশি গ্রাহকদের সঞ্চয়ও ফেরত দিচ্ছে। যে কারণে সংস্থাগুলোর নতুন করে আরও অর্থের প্রয়োজন পড়েছে। এজন্য সরকারের কাছে ২ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে।

    গত অর্থবছরে মৎস্য অধিদফতর ১৫২ জন ঋণ গ্রহীতাকে ৯৪ লাখ ১৮ হাজার টাকা ঋণ দিয়েছে। এখন তাদের ঋণের স্থিতি ১৯ কোটি ২৪ লাখ টাকা।

    সংস্থাটি উপকূলীয় ও চরাঞ্চলের জেলেদের মধ্যে যখন মাছ ধরা বন্ধ থাকে তখন তাদের মধ্যে ঋণ বিতরণ করে। এর বিপরীতে তারা কোনো সঞ্চয় সংগ্রহ করে না।

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গ্রামীণ দারিদ্র্য নিরসনে কাজ করে। তারা একটা এনজিওর মতো করে সমিতি গঠন করে ঋণ বিতরণ করে ও তাদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে। গত অর্থবছরে তারা ১ লাখ ৮৩ হাজার জনকে ১ হাজার ১৫৯ কোটি টাকা ঋণ দিয়েছে। তাদের ঋণের স্থিতির পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকা। এর বিপরীতে সদস্যদের সঞ্চয়ের পরিমাণ ৫৬২ কোটি টাকা।

    বাংলাদেশ যুব উন্নয়ন অধিদফতর যুবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করে। একই সঙ্গে তাদের প্রশিক্ষণ অনুযায়ী কাজ শুরু করতে ঋণ বিতরণ করে। গত অর্থবছরে তারা ১৫ হাজার ৮১৩ জনকে ১৩৯ কোটি টাকা ঋণ দিয়েছে। তাদের ঋণের স্থিতি রয়েছে ১৩১ কোটি টাকা। এর বিপরীতে তারা সঞ্চয় সংগ্রহ করে না। বাংলাদেশ তাঁত বোর্ড গ্রামীণ ক্ষুদ্র তাঁতিদের প্রশিক্ষণের পাশাপাশি ঋণ দিচ্ছে। গত অর্থবছরে তারা ৩৬২ জনকে ২ কোটি ৪০ লাখ টাকা ঋণ দিয়েছে। তাদের ঋণের স্থিতি ২৮ কোটি টাকা।

    এর বিপরীতে তারা কোনো সঞ্চয় সংগ্রহ করে না। মহিলাবিষয়ক অধিদফতর নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়। এর মধ্যে যারা উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করতে চায় তাদের ঋণ দিয়ে সহযোগিতা করে। আলোচ্য সময়ে তারা ২ কোটি ৬ লাখ টাকা ঋণ দিয়েছে। তাদের ঋণের স্থিতি ৩২ কোটি টাকা।

    প্রাণিসম্পদ অধিদফতর বেকার যুবকদের গবাদি পশুপালন ও খামার করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। পাশাপাশি তাদের ঋণও দেয়। আলোচ্য সময়ে তারা ৫৫ জনকে ৩৩ লাখ টাকা ঋণ দিয়েছে। তাদের ঋণের স্থিতি ৫২ কোটি টাকা।

    পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) গ্রামীণ এলাকার দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে। গত অর্থবছরে ৬ লাখ ৫৪ হাজার জনকে ১ হাজার ৩০৩ কোটি টাকা ঋণ দিয়েছে সংস্থাটি। তাদের ঋণের স্থিতি ৮০৪ কোটি টাকা। সদস্যদের সঞ্চয়ের পরিমাণ ৭০৬ কোটি টাকা।

    ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করে। তারা গত অর্থবছরে ৯৫ হাজার ৭০৬ জনকে ১৬২ কোটি টাকা ঋণ দিয়েছে। তাদের ঋণের স্থিতি ১২৫ কোটি টাকা। তাদের সদস্যদের সঞ্চয়ের পরিমাণ ২৬ কোটি টাকা।

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণের পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য বিপণনে সহযোগিতা করে। এছাড়া উদ্যোক্তাদের ঋণ দিয়েও সহায়তা করে। এজন্য সংস্থাটি সরকারের কাছে ৬০০ কোটি টাকা চেয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬