Journalbd24.com

সোমবার, ৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভর্তুকি খাতে বরাদ্দ বাড়ছে সাড়ে ৫ হাজার কোটি টাকা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২০ ১৬:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২০ ১৬:৪৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ভর্তুকি খাতে বরাদ্দ বাড়ছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২০ ১৬:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২০ ১৬:৪৮

    ভর্তুকি খাতে বরাদ্দ বাড়ছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

    আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে ভর্তুকি, প্রণোদনা ও ঋণ খাতে বরাদ্দ বাড়ছে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা। এসব খাতে চলতি ২০১৯-২০ অর্থবছরের বরাদ্দ ছিল ৪৭ হাজার ৪৩৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে ৫২ হাজার ৮৩৮ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৫ হাজার ৪০৫ কোটি টাকা বেশি। এ খাতের ব্যয় জিডিপির ১ দশমিক ৬৬ শতাংশ। খবর অর্থ বিভাগ সূত্রের।

    জানা গেছে, আগামী অর্থবছরে বিভিন্ন খাতে ভর্তুকি থাকছে ২৩ হাজার ৯৫৩ কোটি টাকা, প্রণোদনা ২২ হাজার ৮৮৫ কোটি টাকা, নগদ ঋণ সহায়তা থাকছে ৬ হাজার কোটি টাকা। প্রসঙ্গত, আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার থেকে ৬৫ হাজার কোটি টাকা। এটি হচ্ছে বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ভর্তুকি খাতে ২৪ হাজার ৪৮ কোটি টাকা বরাদ্দ থাকলেও পরবর্তী সময়ে তা কমিয়ে ২৩ হাজার ১৯২ কোটি টাকা করা হয়। আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে ২৩ হাজার ৯৫৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হবে বিদ্যুৎ খাতে। ভর্তুকির পরিমাণ প্রাথমিকভাবে প্রাক্কলন করা হয়েছে ৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবছর এ খাতে ভর্তুকি রয়েছে ৯ হাজার ৫০০ কোটি টাকা। এর পরই রয়েছে খাদ্য খাতে ভর্তুকি, যার পরিমাণ ৫ হাজার ৯৫৩ কোটি টাকা। এ খাতে চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ৪ হাজার ৯৪৮ কোটি টাকা। এ ছাড়াও অন্যান্য খাতে মোট ভর্তুকি রাখা হচ্ছে ৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে মোট ৯ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

    আগামী অর্থবছরের বাজেটে প্রণোদনা ২২ হাজার ৮৮৫ কোটি টাকা রাখা হচ্ছে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৯ হাজার ৩৮৫ কোটি টাকা। এর মধ্যে কৃষি খাতের জন্য ৯ হাজার ৫০০ কোটি টাকা রাখার প্রস্তাব করা হচ্ছে। রেমিট্যান্সের জন্য বরাদ্দ রাখা হচ্ছে ৩ হাজার ৬০ কোটি টাকা। রপ্তানিতে নগদ প্রণোদনাও রাখা হচ্ছে ৬ হাজার ৮২৫ কোটি টাকা। পাটের জন্য রাখা হচ্ছে ৫শ কোটি টাকা।

    এ ছাড়া নগদ ঋণ খাতে চলতি অর্থবছরের চেয়ে ২ হাজার কোটি টাকা বাড়িয়ে ৬ হাজার কোটি টাকা করা হচ্ছে। চলতি অর্থবছরে এ খাতে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ আছে।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬