Journalbd24.com

সোমবার, ৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • তৃতীয় দফায় চিকিৎসা সরঞ্জাম পাঠালো চীন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৬:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৬:৩৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    তৃতীয় দফায় চিকিৎসা সরঞ্জাম পাঠালো চীন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৬:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৬:৩৩

    তৃতীয় দফায় চিকিৎসা সরঞ্জাম পাঠালো চীন

    করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে তৃতীয় দফায় চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে চীন। এতে আছে ৩০ হাজার টেস্টিং কিট, ৫০ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), ১৩ লাখ সার্জিকাল মাস্ক, ৫০ হাজার এন৯৫ মাস্ক এবং ৫০ হাজার মেডিকেল গুগলস।

    চীনের পাঠানো এসব চিকিৎসা সরঞ্জাম গতকাল বিমানযোগে ঢাকায় নিয়ে আসা হয়।

    শুক্রবার এক বার্তায় এসব তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

    বার্তায় জানানো হয়, করোনাভাইরাস মোকাবিলায় চীন সবসময় বাংলাদেশের সঙ্গে রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের জীবন বাঁচাতে চীন শক্তিশালী সমর্থন দিচ্ছে।

    তারই ধারাবাহিকতায় তৃতীয় দফায় গতকাল ৩০ হাজার টেস্টিং কিট, ৫০ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), ১৩ লাখ সার্জিকাল মাস্ক, ৫০ হাজার এন৯৫ মাস্ক এবং ৫০ হাজার মেডিকেল গুগলস পাঠিয়েছে চীন।

    চীনা চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছেছে বলেও বার্তায় উল্লেখ করে দূতাবাস।

    চীন সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী আসছে।

    এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল। এরপর দ্বিতীয় দফায় ১০ হাজার টেস্টিং কিট ও পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার বাংলাদেশের জন্য পাঠায় চীন।

    চীন সরকার ছাড়াও দেশটির অনলাইন বিপণন প্রতিষ্ঠান আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন দুই দফায় বাংলাদেশের জন্য করোনা চিকিৎসা সামগ্রী পাঠায়। এছাড়াও দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ও কিছু প্রতিষ্ঠানের জন্য করোনা মোকাবেলার চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করে যাচ্ছে।

    গত বছরের ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনা শনান্ত হলেও অচেনা ভাইরাসটি সেখানে ভয়াবহ আকার ধারণ করে ফেব্রুয়ারিতে। চীনে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবিলায় চীনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে দেশটিকে ১০ লাখ হাতমোজা, পাঁচ লাখ মাস্ক, এক লাখ ৫০ হাজার ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার জুতার কাভার ও আট হাজার গাউন উপহার দেয় বাংলাদেশ।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬