Journalbd24.com

সোমবার, ৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সারা দেশে আইসিইউ’র তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৪:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৪:২৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সারা দেশে আইসিইউ’র তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৪:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৪:২৯

    সারা দেশে আইসিইউ’র তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট

    দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে কতগুলো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আছে, সেগুলো কিভাবে বণ্টন হয় তার তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। এ একইসঙ্গে হাসপাতালগুলোতে শয্যা (বেড) ব্যবস্থাপনা কি আছে, তা মনিটরিংয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে হটলাইন কিভাবে কাজ করে তারও তথ্য জানতে চাওয়া হয়েছে। ছাড়া করোনা রোগীর জন্য সারাদেশে কতটি আইসিইউ ও বেড বরাদ্দ করা হয়েছে তারও তথ্য জানাতে বলা হয়েছে।

    বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রাষ্ট্রপক্ষের কাছে এ তথ্য জানতে চান। আদালত আগামী ১০ জুন বুধবারের মধ্যে এ তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন। ওইদিন পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। বেসরকারি হাসপাতালের আইসিইউ সরকারের অধীণে অধিগ্রহণ করা এবং কেন্দ্রীয়ভাবে একটি ‘সেন্ট্রাল বেড ব্যুরো’ গঠন করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানিকালে এ তথ্য জানতে চান আদালত।

    আদালতে রিট আবেদনকারীপক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করেন অ্যাডভোকটে ইয়াদিয়া জামান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। 

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আল মামুনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রবিবার এ রিট আবেদন দাখিল করেন। রিট আবেদনে স্বাস্থ্য ও পরিকল্পনা সচিব, ঢাকা ও চট্টগ্রাম জেলা প্রশাসকসহ ৬ জনকে বিবাদি করা হয়।

    আইনজীবী ইয়াদিয়া জামান শুনানিতে আদালতকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে বিভিন্ন হাসপাতাল বেড না থাকার অজুহাতে রোগী ফিরিয়ে দিচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। ফলে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে। একারণে দেশের সকল হাসপাতালের বেড যাতে সুষ্ঠুভাবে বন্টন করা যায় সেজন্য কেন্দ্রীয়ভাবে একটি ‘সেন্ট্রাল বেড ব্যুরো’ গঠন করার নির্দেশনা চেয়েছি আদালতের কাছে। এ বিষয়ে ভারতের কলকাতা হাইকোর্টের রায় আছে। 

    তিনি বলেন, এ ধরণের কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা থাকলে কোন হাসপাতালে কতটা বেড খালি আছে তা মুহুর্তের মধ্যে জানা যাবে। ফলে কোনো হাসপাতালই রোগী ফিরিয়ে দিতে পারবে না।

    জবাবে রাষ্ট্রপক্ষ আদালতকে জানান, কোন হাসপাতালে বেড খালি আছে তা জানার জন্য সরকারের একটি হটলাইন রয়েছে। সেখানে ফোন করলেই সব জানা যায়। সুতরাং বেড না পেয়ে বিনা চিকিৎসায় রোগী মারা যাবার সুযোগ নেই। উভয়পক্ষের ভার্চুয়াল শুনানি শেষে আদালত আদেশ দেন।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬