Journalbd24.com

সোমবার, ৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অক্সিজেনের কৃত্রিম সংকট সৃষ্টি করে মৃল্যবৃদ্ধি, হাইকোর্টে রিট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০২০ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০২০ ১৪:১৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    অক্সিজেনের কৃত্রিম সংকট সৃষ্টি করে মৃল্যবৃদ্ধি, হাইকোর্টে রিট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০২০ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০২০ ১৪:১৪

    অক্সিজেনের কৃত্রিম সংকট সৃষ্টি করে মৃল্যবৃদ্ধি, হাইকোর্টে রিট

    হাসপাতালগুলোতে অক্সিজেনের কৃত্রিম সংকট সৃষ্টি করে মৃল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

    বিভিন্ন ধরনের ওষুধের দাম বাড়ানোর পেছনে দায়ী ব্যক্তিদের বিষয়েও একই দাবি তোলা হয়েছে রিটে।

    বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার সকালে অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে এ রিটটি দায়ের করেন।

    এর আগে গত বুধবার (১০ জুন) ই-মেইলে এই আইনজীবী সারা দেশের হাসপাতালগুলোতে মেডিকেল অক্সিজেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছিলেন।

    নোটিশটি স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মহাপরিচালক (ডিজি) বরাবর পাঠানো হয়।

    নোটিশে বলা হয়, দিনে দিনে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। আক্রান্তদের চিকিৎসা দিতে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে। এর মধ্যে বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিবেদনের মাধ্যমে লক্ষ্য করছি, করোনা চিকিৎসা জন্য বহুল ব্যবহৃত মেডিকেল অক্সিজেন এবং এই সংক্রান্ত ওষুধের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। ওষুধগুলো কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত দামের থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। যা করোনায় বিপর্যস্ত মানুষকে আরও বেশি দুর্বিষহ করে তুলেছে। এতে আক্রান্তদের জীবননের শঙ্কা বহু গুণে বেড়ে যাচ্ছে।

    করোনা মহামারি রোধে সরকারের সার্বিক প্রচেষ্টা সত্ত্বেও এক শ্রেণির মুনাফালোভী অসাধু ব্যবসায়ী দুর্যোগকালে ওষুধের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। ওষুধের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। এ কারণে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

    নোটিশে আরো বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মানহীন মেডিকেল অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বাজারে সরবরাহ করছে। এই মুহূর্তে এগুলো বন্ধ করা খুবই জরুরি।

    নোটিশ পাঠানোর পর অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন জানিয়েছিলেন, সংশ্লিষ্টরা নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে। সেই মোতাবেক তিনি আজ রিটটি দায়ের করেন।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬