Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ১৫ মন্ত্রী-এমপি করোনায় আক্রান্ত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২০ ১৬:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২০ ১৬:৫০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ১৫ মন্ত্রী-এমপি করোনায় আক্রান্ত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২০ ১৬:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২০ ১৬:৫০

    ১৫ মন্ত্রী-এমপি করোনায় আক্রান্ত

    কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ পর্যন্ত দেশের ১৫ জন মন্ত্রী-সংসদ সদস্য সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে দুজন ইতিমধ্যে মারা গেছেন।

    শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২-৩ দিন আগে থেকেই জ্বরে আক্রান্ত মাশরাফি বিন মর্তুজা। সেই সঙ্গে ছিল শরীর ব্যথা। পরে করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার নমুনা দেন তিনি। শুক্রবার মাশরাফির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি।

    করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু , বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আক্রান্ত হয়ে মারা গেছেন।

    সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্তের পর ব্রেন স্ট্রোক করে মারা যান।
    করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

    শুক্রবার সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি নিজেই আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

    এছাড়া সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, সাবেক হুইপ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, চট্টগ্রামের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় বিষয়ক কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, চট্টগ্রাম-১৬ আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ও গণফোরামের এমপি মোকাব্বির খান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া জাতীয় সংসদের ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

    এমতাবস্থায় মন্ত্রী-এমপিদের করোনা টেস্ট করে সংসদে প্রবেশের কথা ভাবছে সরকার।

    প্রসঙ্গত, ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৪৬৪ জন কোভিড রোগী মারা গেলেন।

    এই সময়ে ৩ হাজার ৫৩১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ১২ হাজার হাজার ৩০৬ জন।

    গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৪ জন এবং মোট সুস্থ ৪৫ হাজার ৭৭ জন।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬