Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ওয়াসার পানির বিল বৃদ্ধির সিদ্ধান্তে হাইকোর্টের নিষেধাজ্ঞা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২০ ১৫:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২০ ১৫:৫৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ওয়াসার পানির বিল বৃদ্ধির সিদ্ধান্তে হাইকোর্টের নিষেধাজ্ঞা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২০ ১৫:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২০ ১৫:৫৭

    ওয়াসার পানির বিল বৃদ্ধির সিদ্ধান্তে হাইকোর্টের নিষেধাজ্ঞা

    গ্রাহক পর্যায়ে পানির বিল বাড়ানোর ঢাকা ওয়াসার সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। গত ১ এপ্রিল থেকে আবাসিক ও বাণিজ্যিক গ্রহকদের পানির বিল বাড়িয়েছে ওয়াসা। এই সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন এক আইনজীবী।

    আজ সোমবার রিটের শুনানির পর হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ নিষেধাজ্ঞার আদেশ দেন। পানির পরবর্তী বিল থেকে আগামী ১০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ।

    গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বাড়িয়েছে। আর বাণিজ্যিক গ্রাহকের বিল বাড়ানো হয়েছে প্রায় ৮ শতাংশ। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি হাজার লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা; যা আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। আর বাণিজ্যিকে প্রতি হাজার লিটারে ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়।

    পরে ঢাকা ওয়াসার এই সিদ্ধান্তে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। স্থানীয় সরকার সচিব, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

    রিটে অ্যাডভোকেট তানভীর আহমেদ কারণ ছাড়াই পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তার নির্দেশনা চান। একই সঙ্গে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন আইনের ২২ নম্বর ধারার দুটি সেকশন চ্যালেঞ্জ করা হয়।

    হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে ই-মেইলের মাধ্যমে রিট আবেদনটি দাখিল করা হয়। এরপর ১৭ জুন এ-সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি শুরু করে আদেশের জন্য ২২ জুন দিন ধার্য করেন। আজ সেটির শুনানি করে আদেশ দেন। সর্বশেষ গত সেপ্টেম্বরে পানির মূল্য ৫ শতাংশ বাড়ানো হয়েছিল।

    আদালতে ওয়াসার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬