Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ২০ কোটি টাকা খাবারের বিলের খবরটি মিথ্যা: ঢামেক পরিচালক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:৪৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ২০ কোটি টাকা খাবারের বিলের খবরটি মিথ্যা: ঢামেক পরিচালক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:৪৮

    ২০ কোটি টাকা খাবারের বিলের খবরটি মিথ্যা: ঢামেক পরিচালক

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও কর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তাকে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন পরিচালক নাসির উদ্দিন।

    বুধবার ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    প্রাণঘাতী ভাইরাস করোনার চিকিৎসায় নিয়োজিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের ‘এক মাসের খাবারের বিল’ ২০ কোটি টাকা এসেছে বলে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

    বিষয়টি সংসদ অধিবেশনে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত সোমবার এ নিয়ে কথা বলেন। এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা কী করে হয়, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

    মঙ্গলবার এ বিষয়ে কয়েকজন সাংবাদিকের সামনে ব্যাখ্যা দিলেও বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

    সংবাদ সম্মেলনে ঢামেকে এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা বলে গণমাধ্যমে আসা খবরকে মিথ্যা বলে দাবি করেন ঢামেক পরিচালক।

    নাসির উদ্দিন বলেন, ‘গত দুই মাসে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং আনসার সদস্যসহ মোট ৩,৬৮৮ জন। ডিউটি রোস্টার অনুযায়ী তারা এক সপ্তাহ করোনা ওয়ার্ডে ডিউটি করার পর পরবর্তী তিন সপ্তাহ আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। এ হিসাবে প্রত্যেককে এক মাস করে আবাসিক হোটেলে অবস্থান করতে হয়।’

    ঢামেকের পরিচালক বলেন, ‘গত দুই মাসে আবাসিক হোটেল ভাড়া, দৈনিক তিন বেলার খাবার এবং যাতায়াত ভাতাবাবদ সম্ভাব্য ব্যয় ২৬ কোটি টাকা হিসাব ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে চাহিদাপত্র পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০ কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে চিকিৎসকদের এক মাসের খাবার খরচবাবদ ২০ কোটি টাকা শীর্ষ প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬