Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৫৫, শনাক্ত ৩০২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ১৪:৪৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৫৫, শনাক্ত ৩০২৭

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ১৪:৪৮

    ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৫৫, শনাক্ত ৩০২৭

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৫৫ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ২৭ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।

    আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    এদিকে ভারতে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪২৫ জন। এদিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে সাড়ে তিনশোর কিছু বেশি। গত ২৪ ঘণ্টায়  ভারতের থেকে শুধু ব্রাজিলে বেশি মানুষ মারা গেছেন ৬০২ জন।

    মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৭ লাখ ২০ হাজার ৩৪৬ জন কভিড-19 পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আর মৃত্যু ২০ হাজার ১৭৪ জনের।

    এখন পর্যন্ত বিশ্বে মোট রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ১৬৭ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৪১ হাজার ৮৬৪ জন। মারা গেছেন ৫ লাখ ৪০ হাজার ৬৬০ জন।

    আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আবার ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ওয়ার্ল্ডওমিটারের হিসাবে এদিন ৫০ হাজার ৫৮৬ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩৭৮ জন।

    দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৯৭৯ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৪ হাজার ৯৪৭ জন।

    ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬ লাখ ২৬ হাজার ৭১ জন। মারা গেছেন ৬৫ হাজার ৫৫৬ জন। সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।

    রাশিয়া সরকারের দেয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৭ হাজার ৮৬২, মৃত্যু ১০ হাজার ২৯৬ জনের।

    গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।  বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬