Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচন: সিইসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২০ ১৮:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২০ ১৮:৫৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচন: সিইসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২০ ১৮:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২০ ১৮:৫৮

    সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচন: সিইসি

    করোনাভাইরাসের মধ্যেই আগামী ১৪ জুলাই যশোর-৬ ও বগুড়া-১ আসন দুটিতে নির্বাচন দেওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচন উপলক্ষে শনিবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই। তবে মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। আমরা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম। তিনিও বলেছেন নির্বাচন না করার কোনো সুযোগ নেই।’

    কেশবপুর আবু শারাফ সাদেক অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘করোনা আছে আরও অনেকদিন থাকবে। এর জন্য সবকিছু বন্ধ রাখা যাবে না। দৈনন্দিন কাজ ও নির্বাচনের মতো কাজ এর মধ্যেই করতে হবে।’

    এজন্য স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর নির্দেশ দেন তিনি। একইসঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন সিইসি।

    জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬