Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করোনাকালে শিশু নির্যাতন বন্ধে আইনি নোটিশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০ ১৩:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০ ১৩:০১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    করোনাকালে শিশু নির্যাতন বন্ধে আইনি নোটিশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০ ১৩:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০ ১৩:০১

    করোনাকালে শিশু নির্যাতন বন্ধে আইনি নোটিশ

    করোনা পরিস্থিতির মধ্যে শিশু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে  সরকারকে।

    নোটিশটি পাঠিয়েছেন মানবাধিকার সংস্থা পপুলেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (পিডিও) নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন।

    গতকাল মঙ্গলবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিবের কাছে এ নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

    নোটিশে বলা হয়, আমাদের দেশে শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরও শিশুরা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয় এবং স্বাভাবিক সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা অনেকটা প্রতিরোধ করা সম্ভব হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে আমরা বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্টিংয়ের আলোকে লক্ষ্য করছি, বর্তমানে শিশু নির্যাতনের মাত্রা বেড়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্রকে একটি বিশেষ অবস্থা মোকাবিলা করতে হচ্ছে এবং এই সুযোগে শিশু নির্যাতনের পরিমান বাড়ছে।

    বলা হয়, গত ৭ মে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনে একটি প্রতিবেদন আসে। যার শিরোনাম ছিলো 'লকডাউনে অস্বাভাবিক হারে বেড়েছে শিশু নির্যাতন'। সেখানে দেখা যায়, একটি বেসরকারি সংস্থার প্রতিবেদনে প্রকাশ পায়। যেখানে ২০০৯ সালে সারাদেশে ৪৬ শিশু ধর্ষণের শিকার হয়েছিলো সেখানে চলতি বছরের এপ্রিল মাসে ২৭ জেলায় ৩৫ শিশু ধর্ষণের শিকার হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং শান্তির আওতায় আনতে না পারলে বিষয়টি আরও মারাত্মক আকার ধারণ করবে।

    নোটিশে আরো বলা হয়, গত ১৩ জুলাই বেসরকারি সংস্থা 'মানুষের জন্য ফাউন্ডেশন' তাদের একটি জরিপের ফল প্রকাশ করেছে। যেখানে আমরা লক্ষ্য করছি জুন মাসে শিশু নির্যাতনের হার এপ্রিল ও মে মাসের তুলনায় বেড়েছে। সেখানে বলা হয়েছে আশঙ্কাজনক হারে বেড়েছে বাল্যবিয়ের সংখ্যা। সার্বিক পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা অপরিহার্য হয়ে দেখা দিয়েছে।

    নোটিশে উল্লেখ করা হয়েছে, শিশু অধিকার রক্ষা এবং তাদের বিষয়ে দেখাশোনা করার জন্য মূলত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। কিন্তু বিভিন্ন রিপোর্টের আলোকে প্রতীয়মান হয় তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। ফলে শিশু নির্যাতনের সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। 

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬