Journalbd24.com

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • টেলিফোন আলাপে ভারত-বাংলাদেশ সম্পর্কে অবনতির সুযোগ নেই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০ ১৫:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০ ১৫:০৯

    আরো খবর

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    টেলিফোন আলাপে ভারত-বাংলাদেশ সম্পর্কে অবনতির সুযোগ নেই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০ ১৫:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০ ১৫:০৯

    টেলিফোন আলাপে ভারত-বাংলাদেশ সম্পর্কে অবনতির সুযোগ নেই

    বাংলাদেশ-ভারতের মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক তা প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বে উদাহরণ। অন্য কোনো দেশের কারণে এই সম্পর্কের ওপর প্রভাব পড়বে না বলে মনে করছেন দুই দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

    তাদের মতে, বাংলাদেশ-ভারতের সম্পর্ক এখন যে উচ্চতায় পৌঁছেছে তাতে বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতির কোনো ইস্যুর কারণে অদূর ভবিষ্যতে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের টেলিফোন কলে বাংলাদেশ-ভারতের সম্পর্কের অবনতির কোনো সুযোগই দেখছেন না দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরাও।

    জানা যায়, গত ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আলোচনার সময় বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক চায় পাকিস্তান, চায় নিয়মিত যোগাযোগ। এই ফোনালাপের পরে পাকিস্তানি গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর ছড়ানো হয়। বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির গুজব ছড়ানো হয় বিভিন্ন মাধ্যমে। ফোনালাপের পেছনে চীনের ইন্ধনের কথা বলা হয় নানান আঙ্গিকে। সেই সঙ্গে বাংলাদেশে চীনের বড় ধরনের বিনিয়োগের কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অপপ্রচার চলতে থাকে।

    কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের স্পষ্ট ভাষ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হলো বন্ধুত্বের। এই বন্ধুত্ব নিবিড় ও ঐতিহাসিক। এই সম্পর্ক হলো বিশ্বাসের। এই করোনা মহামারীতেও ভারত যেভাবে ফান্ড নিয়ে এগিয়ে এসেছে তাতে আমরা অন্য দেশগুলোকেও সাহায্য করতে পেরেছি। আর চীন হলো সাম্প্রতিককালে আমাদের উন্নয়ন সহযোগী।

    বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, কোনো একটি টেলিফোন কল হতেই পারে। দুই দেশের প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলবেন। এতে তেমন কোনো সমস্যার কিছু তো দেখি না। আর এই ফোনকলে বাংলাদেশ-ভারতের সম্পর্কে প্রভাব পড়বে তা কিছুতেই সম্ভব নয়। এ সম্পর্ক অন্য কারও সঙ্গে সম্পর্কের কারণে বিরূপ হবে এটা ভাবা যায় না। স্পষ্ট করেই বলা যায়, বাংলাদেশ-ভারতের যে সম্পর্ক তার সঙ্গে বাংলাদেশ-চীনের সম্পর্কের কোনো তুলনা হয় না। কারণ বাংলাদেশ ভারতের সম্পর্কের শিকড় অনেক গভীরে।

    ভারতীয় সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীর মতে, বাংলাদেশের সঙ্গে চীনের বিভিন্ন ইস্যুতে সম্পর্ক হতেই পারে। এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এতে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চিন্তিত হওয়ার কোনো যুক্তি নেই।  কারণ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই সম্পর্ক  দিন দিন আরও দৃঢ় হবে, আরও পরিষ্কার হবে। সহযোগিতার ক্ষেত্র দিন দিন বাড়বে।

    ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপের আয়োজনের বিষয়টি ছিল পুরোপুরি স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার। যখন কোনো দেশের রাষ্ট্র বা সরকারপ্রধান কথা বলতে চান তখন তো কাউকে না করা যায় না। দুই দেশের স্বাভাবিক যোগাযোগের বাইরে এখানে তেমন কিছুই হয়নি। এর সঙ্গে ভারত-বাংলাদেশের সম্পর্ক গুলিয়ে ফেলার কোনো কারণ নেই।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬