Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পল্লবী থানায় বোমা বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০ ১৬:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০ ১৬:৫৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    পল্লবী থানায় বোমা বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০ ১৬:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০ ১৬:৫৩

    পল্লবী থানায় বোমা বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমি মনে করি না, এ ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে। যাদের আটক করা হয়েছে তারা ডাকাতদলের সদস্য। তাদের কাছে থাকা কিছু একটার বিস্ফোরণ হয়েছে। তার পরও তদন্ত হবে। এরপর বিস্তারিত বলা যাবে।

    আজ বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার সাইফুল ইসলাম বলেছেন, তিনজন ভাড়াটে সন্ত্রাসীকে অস্ত্র, গুলি আর ওয়েট মেশিনসহ ধরে আনার পর বুধবার সকাল ৬টার দিকে ওয়েট মেশিনটি বিস্ফোরিত হয়। এ সময় পুলিশসহ পাঁচজন আহত হন।

    ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ স্থানীয় তিনজন সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি এবং একটি ডিজিটাল ওয়েট মেশিন পাওয়া যায়। আসামিদের নিয়মিত মামলায় নাম রয়েছে।

    কৃষ্ণপদ রায় আরো বলেন, এ ঘটনার সঙ্গে এখন পর্যন্ত কোনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে কার ওপর হামলার জন্য এসব বোমা তারা সঙ্গে রেখেছিল, তা জানার চেষ্টা চলছে।

    এদিকে পল্লবী থানা পুলিশ জানিয়েছে, পুলিশের ধারণা, ওয়েট মেশিনের ভেতর বোমা ছিল। মেশিনটি বিস্ফোরিত হলে সেখানে থাকা আরো কয়েকটি বোমা অবিস্ফোরিত থেকে যায়। পরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয়করণে কাজ করে। বোমা দুটি থানার ভেতরেই নিষ্ক্রিয় করা হয়েছে।

    উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণে চার পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬