Journalbd24.com

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা চলমান: কাদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২০ ১৬:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২০ ১৬:৫৩

    আরো খবর

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    ১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা চলমান: কাদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২০ ১৬:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২০ ১৬:৫৩

    ১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা চলমান: কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান। উন্নয়ন-অগ্রযাত্রা বিরোধী এই অপশক্তি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

    রোববার রাতে সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

    সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি, অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, কেন্দ্রীয় নেতা বদরুদ্দীন আহমেদ কামরান ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহসহ দলের অন্যান্য নেতাদের স্মরণে এই স্মরণসভার আয়োজন করা হয়।

    ওবায়দুল কাদের বলেন, এই আগস্টে জাতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার স্থপতি সার্বভৌম মানচিত্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছে। আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ।

    তিনি বলেন, বিশ্ব আজ এক কঠিন সময় পার করছে। উত্তর গোলার্ধ থেকে দক্ষিণে বিষুব রেখার প্রান্তজুড়ে ঘন অমানিশা। করোনা মহামারি স্থবির করে দিয়েছে প্রাণোচ্ছল পৃথিবীকে। গোটা বিশ্ব হিমসিম খাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্ত মানুষকে বাঁচাতে।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা স্বত্বেও অসীম সাহসিকতায় মোকাবিলা করছে এ মহামারি। আমরা আমাদের শক্তি ও মনোবল অর্জন করেছি বারবার মৃত্যুর মঞ্চ থেকে ফিরে আসা হিমালয়সম এক সাহসী ও মানবিক নেতৃত্ব থেকে। যার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দক্ষতা, দূরদর্শিতা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিশেষজ্ঞদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে সংক্রমণ এখন আমাদের নিয়ন্ত্রণে।

    তিনি বলেন, জাতির চেতনার উৎসমূলে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। আমাদের স্বপ্নের সোনালী দিগন্ত জুড়ে আলো ছড়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখানো সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। আমরা সমৃদ্ধি অর্জনের পথ ধরে হাঁটি। আর সেই পথ নকশায় বিশ্বাসের অফুরন্ত শক্তি যোগায় ডিজিটাল বাংলাদেশ, যার রূপকার নতুন প্রজন্মের অহংকার সজীব ওয়াজেদ জয়।

    যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার থাকুন। সরকারের ইতিবাচক অর্জনগুলো তুলে ধরে তা প্রচার করুন।

    তিনি বলেন, আওয়ামী লীগ একটি বর্ধিত পরিবার। দেশ-বিদেশে যেখানেই এই পরিবারের সদস্যরা অবস্থান করুন না কেন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকেই বিনিসুতার মালার মত অবিচ্ছেদ্য এক বন্ধনে আবদ্ধ। জাতির আদর্শের ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আস্থার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা। যে যেখানেই জীবন-জীবিকার প্রয়োজনে অবস্থান করুন না কেন, সবাই হৃদয়ের গভীরে লালন করেন লাল সবুজের বাংলাদেশ।

    দলের প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনা করে ওবায়দুল কাদের বলেন, তাদের অবদান দেশ ও জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজীবন স্মরণ করবে। শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে তারা আজীবন নিরলস কাজ করে গেছেন দল ও জাতির জন্য।

    স্মরণসভায় যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ সভাপতি সুলতান শরিফ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬