Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শেখ কামালের জন্মদিন আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ আগস্ট, ২০২০ ১৪:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ আগস্ট, ২০২০ ১৪:৫৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    শেখ কামালের জন্মদিন আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ আগস্ট, ২০২০ ১৪:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ আগস্ট, ২০২০ ১৪:৫৮

    শেখ কামালের জন্মদিন আজ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ বুধবার। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই ক্রীড়া ব্যক্তিত্ব। শেখ কামালের জন্মদিনে ক্রীড়াঙ্গনে নানান আয়োজন হতে যাচ্ছে। এবারই প্রথমবারের মতো সরকারিভাবে নানা আয়োজনে তার জন্মদিন উদযাপন করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া তারই সৃষ্টি আবাহনী লিমিটেডের ক্লাব প্রাঙ্গণেও হবে বিভিন্ন অনুষ্ঠান।

    দিবসটি যথাযথভাবে পালনের জন্য স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সোয়া ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। পরে অনুষ্ঠিত হবে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল। বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সহযোগী সংগঠনগুলো এসব কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

    জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে শেখ কামালের বর্ণাঢ্য জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। আলোচনা সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সভায় সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

    জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরও কিছু কর্মসূচি রয়েছে। সকালে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতি ও বনানী কবরস্থানে তার সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে ক্রীড়ামন্ত্রীর।

    শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আবাহনী লিমিটেড ক্লাব প্রাঙ্গণে সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে সকল অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী কোরআন তেলাওয়াত, শহীদের বর্ণাঢ্য কর্মবহুল জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা ও স্মৃতিচারণ এবং বাদ আসর ক্লাব ভবনে দোয়া মাহফিল।

    এছাড়া শেখ কামালের জন্মদিন উপলক্ষে ‘তারুণ্যের জেগে ওঠার নাম শেখ কামাল’ শীর্ষক বিশেষ ওয়েবিনারের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই। ওয়েবিনারটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিলসহ পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    তিনি বলেন, শেখ কামাল বেঁচে থাকলে এখন খুশিই হতেন। তার হাতে ১৯৭২ সালে গড়া দেশের প্রথম আধুনিক ক্লাব আবাহনী লিমিটেড। আকাশি-হলুদ জার্সিধারীরা এখন দেশ ও দেশের বাইরে দারুণ সাফল্য পাচ্ছেন। এছাড়া তারই দেখানো পথ ধরে ক্রিকেটসহ অন্যান্য খেলায় আন্তর্জাতিকভাবে আছে সাফল্য। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা-মা ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করে পাপিষ্ঠ ঘাতকেরা।

    আলোচনা অনুষ্ঠানে শহীদ শেখ কামালকে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া শহীদ শেখ কামাল-আলোমুখী এক প্রাণ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়কও উন্মোচন করা হবে।

    একই ভেন্যুতে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া হবে।

    অতীতের ধারাবাহিকতায় এবারও আবাহনী লিমিটেড শেখ কামালের জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করবে। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে হবে এই আয়োজন।

    আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়েছে, ৫ আগস্ট ক্লাব প্রাঙ্গণে সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচিতে শেখ কামালের জন্মদিন পালন করা হবে।

    মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ক্লাব ভবনে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা মাল্যদান করবেন। তারপর তার রুহের মাগফেরাত কামনা করে হবে বিশেষ মোনাজাত।

    এছাড়া দিনব্যাপী কোরআন তেলাওয়াত হয়ে বিকাল ৫টায় শহীদের বর্ণাঢ্য কর্মবহুল জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা ও স্মতিচারণ করা হবে। বাদ আছর হবে দোয়া মাহফিল।

    শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানে সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬