Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করোনা সমস্যার মধ্যেই অর্থনীতিকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৫:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৫:৪৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    করোনা সমস্যার মধ্যেই অর্থনীতিকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৫:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৫:৪৫

    করোনা সমস্যার মধ্যেই অর্থনীতিকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করতে হবে। এজন্য সংশ্নিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।

    গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বডির সভার প্রারম্ভিক ভাষণে সরকারপ্রধান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় অংশ নেন। খবর বাসস, ইউএনবি ও বিডিনিউজের।

    শেখ হাসিনা বলেন, আজকে দেশে বিনিয়োগের পরিবেশ থাকলেও করোনাভাইরাসের কারণে সব দেশেরই সমস্যা হচ্ছে। কিন্তু এই সমস্যার মধ্য দিয়েই আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।

    তিনি বলেন, 'আমরা জাতিসংঘ নির্ধারিত এমডিজি খুব দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করেছি। এখন এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নের প্রচেষ্টা চালাচ্ছি। এ কারণে ইতোমধ্যে আমরা কতগুলো বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছি। এর মধ্যে অবকাঠামো উন্নয়ন অন্যতম।'

    প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন না হলে দেশে কখনও বিনিয়োগ আসতে পারে না। রাস্তাঘাট থেকে শুরু করে নৌপথ, রেলপথ, আকাশপথে যোগাযোগ উন্নত করার জন্য বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, দেশের উন্নয়নে বিদ্যুৎ আরেকটি গুরুত্বপূর্ণ খাত। দেশে এক সময় বিদ্যুৎ খাতে সমস্যা ছিল। তবে আজকে বিদ্যুৎ উদ্বৃত্ত আছে। গ্যাসের সমস্যা সমাধানে উত্তোলনের পাশাপাশি এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সরকারপ্রধান বলেন, বিনিয়োগের জন্য যেসব পদক্ষেপ তার সরকার নিয়েছে, এর সুফল মানুষ পেতে শুরু করেছে। বিনিয়োগের ক্ষেত্রে সরকার কর অবকাশের সুবিধা দিয়েছে, সমগ্র বাংলাদেশে একশ' অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, উন্নয়ন যাতে একটা জায়গায় না হয়ে সমগ্র বাংলাদেশে হয় সে ব্যবস্থা সরকার নিয়েছে- যেখানে দেশি-বিদেশি বিনিয়োগ সহজে করা যাবে এবং শ্রমিকও খুব সহজে পাওয়া যাবে।

    প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের ফলে ইতোমধ্যে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিনিয়োগকে আরও আকর্ষণীয় করার জন্য 'বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট' পরিবর্তিত করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়াল পদ্ধতিতে করার বিষয়েও প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

    প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পিএমও সচিব তোফাজ্জ্বল হোসেন মিয়া এবং প্রেস সচিব ইহসানুল করিম এ সময় গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন।

    লেবাননে প্রাণহানিতে শোক প্রকাশ :লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্টেম্ফারণে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল হতাহতদের স্বজনদের সান্ত্বনা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী ড. হাসান দিয়াবকে একটি শোকবার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা।

    শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বৈরুতের বিস্টেম্ফারণে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকার ও আমার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। স্বজন হারানোর পরিবারের সদস্যদের কাছে আমার সমবেদনা পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। লেবাননের এই জাতীয় সংকটে বাংলাদেশের জনগণ ও সরকার পাশে থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬