Journalbd24.com

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মুজিববর্ষে সব উপজেলায় বঙ্গবন্ধু কর্নার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৬:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৬:৪৪

    আরো খবর

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    মুজিববর্ষে সব উপজেলায় বঙ্গবন্ধু কর্নার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৬:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৬:৪৪

    মুজিববর্ষে সব উপজেলায় বঙ্গবন্ধু কর্নার

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার সুযোগ করে দিতে মুজিববর্ষে দেশের উপজেলা অফিসগুলোয় ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

    প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষের পরিকল্পনা অনুযায়ী আমাদের জনপ্রশাসন এবং মাঠ প্রশাসন কাজ করছে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরা, বঙ্গবন্ধুর অবদানকে তুলে ধরা, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া ইত্যাদি কর্মযজ্ঞের মধ্য দিয়ে জনপ্রশাসন প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’ তিনি বলেন, ‘উপজেলা অফিসগুলোয় বঙ্গবন্ধু কর্নার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু কর্নার থেকে জাতির জনক সম্পর্কে জানা, জাতির জনকের আদর্শকে হৃদয়ে ধারণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে নানা ধরনের বই, ইতিহাস নিয়ে লেখা বই, বঙ্গবন্ধুর বক্তব্য-ভাষণ ইত্যাদি রাখা হবে।’

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, “মুজিববর্ষ ঘোষণার পর আমাদের ব্যাপক পরিকল্পনা ছিল। কিন্তু কভিড-১৯ পরিস্থিতির কারণে আমরা সেভাবে অনেক কিছু করতে পারিনি। কারণ কভিড-১৯ পরিস্থিতিতে পৃথিবীজুড়েই সরকারগুলোকে ভিন্নভাবে কাজ করতে হচ্ছে। মানুষের জীবনযাত্রার ধরনও পরিবর্তন হয়ে গেছে। তার পরও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মুজিববর্ষ ঘিরে নানা ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ‘জনমুখী জনপ্রশাসন’, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগের যে রূপকল্প ছিল, সেটি বর্তমান সরকারের রূপকল্পে পরিণত হয়েছে। জনমুখী জনপ্রশাসন অর্থাৎ জনপ্রশাসনের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মুজিববর্ষে সরকারের রূপকল্প অনুযায়ী আমরা সব কাজ বাস্তবায়নের পাশাপাশি জনপ্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে তার প্রত্যাশিত সেবাটি পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছি।”

    প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা হানা দেওয়ার পর আমাদের মাঠ প্রশাসন আন্তরিকতার সঙ্গে, ঝুঁকি নিয়ে কাজ করছে। অনেকে আক্রান্ত হলেও মাঠ পর্যায়ের কর্মকর্তারা মানুষকে সচেতন করা, সাধারণ ছুটির সময় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বিতভাবে এই কাজগুলো করেছেন। জনপ্রশাসন আন্তরিকভাবে সরকারের নির্দেশনাগুলো বাস্তবায়ন করেছে। করোনা পরিস্থিতির মধ্যে প্রতিনিয়ত জনগণকে সচেতন করা, এই পরিস্থিতি মোকাবেলা করে জীবনমান, আর্থ-সামাজিক অবস্থা যাতে ধরে রাখা যায়, সেই কাজ করেছে। দুই ঈদ উদ্যাপন ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় না যেতে উৎসাহিত করা, জনসমাগম এড়িয়ে চলা, করোনা সংক্রমণ যাতে না ছড়ায় এই চ্যালেঞ্জগুলো ছিল। জনপ্রশাসনের মাঠ পর্যায়ের কর্মীরা এসব কাজে সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।’ 

    প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই এগোচ্ছে। বাংলাদেশ যে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বে তা একটি রোল মডেল। শেখ হাসিনার সরকারের সব সেবা, সুফল জনগণ ভোগ করছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশ ও নেতৃত্বে এসব কাজকে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে।

    খবর: কালের কন্ঠ

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬