Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • হটলাইনে কমছে ফোনকল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০ ১৭:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০ ১৭:২৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    হটলাইনে কমছে ফোনকল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০ ১৭:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০ ১৭:২৯

    হটলাইনে কমছে ফোনকল

    দুই মাসের ব্যবধানে কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হটলাইনে সেবাপ্রার্থীর সংখ্যা দুই-তৃতীয়াংশের বেশি কমে গেছে। গত ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৫ হাজার ১৮৮ জন হটলাইনে ফোন করে সেবা গ্রহণ করেন। ১৫ জুলাই এ সংখ্যা কমে দাঁড়ায় ১ লাখ ২৪ হাজার ৩০৩-এ। গতকাল তা নেমে আসে ৫৩ হাজার ২০৬-এ। দুই মাসের ব্যবধানে কভিড-১৯ নিয়ে হটলাইনে সেবাপ্রার্থীর সংখ্যা কমে গেছে ৬৭ দশমিক ৭৯ শতাংশ। ১৫ জুন শুধু হটলাইন ১৬২৬৩ (স্বাস্থ্য বাতায়ন) নম্বরেই সেবা প্রদান করা হয় ৬৬ হাজার ৭৬৮ জনকে। গতকাল এ সংখ্যাটি ছিল মাত্র ৮ হাজার ৪৫০।

    এ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, মানুষের মধ্যে করোনা নিয়ে আতঙ্ক কমে যাওয়ায় হটলাইনে ফোনকলের সংখ্যা হ্রাস পেয়েছে। তবে সাধারণ মানুষের অভিযোগ, বারবার কল করলেও কেউ রিসিভ করছে না। অনেক ক্ষেত্রে ১০-১২ বার চেষ্টা করে হয়তো কাউকে পাওয়া যাচ্ছে। তবে স্বাস্থ্য বাতায়নের চেয়ে হটলাইন-৩৩৩ নম্বরে ফোন করলে তুলনামূলক ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অনেকে। এদিকে করোনা টেস্ট করতে দিয়ে সপ্তাহ পার হলেও ফলাফল না পাওয়ায় অনেকেই হটলাইনগুলোয় ফোন করছেন।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৫-এ। একই সময়ে ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৪৪ জন। এ নিয়ে শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৫২৫-এ। এ ছাড়া বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬৩৫। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ আর মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত এক দিনে যারা মারা গেছেন তার ২৪ জন পুরুষ ও ১০ জন নারী। এর ৩১ জন হাসপাতালে ও তিনজন বাড়িতে মারা গেছেন। মৃতের মধ্যে ২২ জন ছিলেন ষাটোর্ধ্ব, নয়জন পঞ্চাশোর্ধ্ব, দুজন চল্লিশোর্ধ্ব, একজন ত্রিশোর্ধ্ব। এর মধ্যে ১৬ জন ঢাকা, সাতজন চট্টগ্রাম, একজন রাজশাহী, সাতজন খুলনা, দুজন সিলেট ও একজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

    বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ এবং ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

    খবর: বাংলাদেশ প্রতিদিন

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬