Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দিয়েছে আ. লীগ সরকার: তথ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০ ১৬:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০ ১৬:০৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দিয়েছে আ. লীগ সরকার: তথ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০ ১৬:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০ ১৬:০৪

    জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দিয়েছে আ. লীগ সরকার: তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন বিভিন্নভাবে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এখনো দিচ্ছে। জঙ্গিরা এখনো তাদের জোটে রয়েছে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে জঙ্গি দমন পুরোপুরিভাবে সম্ভব হতো।

    আজ সোমবার চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের কোভিড ব্লক উদ্বোধনকালে ২০০৫ সালের দেশব্যাপী সিরিজ বোমা হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।  

    তথ্যমন্ত্রী বলেন, ২০০৫ সালের ক্ষমতাসীন সরকারের সমর্থনে জঙ্গিরা দেশব্যাপী শাখা-প্রশাখা বিস্তার করেছিলো। শক্তি অর্জন করেছিলো। সে শক্তির মহড়া তারা দিয়েছে ২০০৫ সালের আজকের দিনে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা করে। এর মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।  

    তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকার জঙ্গি দমনে সচেষ্ট রয়েছে। বিভিন্ন সময় জঙ্গিদের আটক করা হচ্ছে। তাদের নেটওয়ার্ক ভেঙ্গে দেওয়া হয়েছে। তবে পুরোপুরি নির্মুল করা যায়নি। এখনো সুযোগ পেলে তারা মাথাচড়া দিয়ে ওঠে।

    ড. হাছান মাহমুদ বলেন, কোভিড শুরুর দিকে চট্টগ্রামে চিকিৎসা ব্যবস্থায় কিছুটা সংকট থাকলেও এখন সংকট পুরোপুরি কেটে গেছে। সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসায় কোভিড চিকিৎসা সহজতর হয়েছে। বর্তমানে আইসিইউ বেড ও কোভিডের জেনারেল বেড অর্ধেকের মতো খালি রয়েছে।  

    চট্টগ্রামে বিশ্বমানের চিকিৎসাকেন্দ্র চালু করায় ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, এ হাসপাতাল চালু হওয়ায় রোগীদের বিদেশ গমনের প্রবণতা কমে আসবে। ফলে দেশের টাকা দেশে থাকবে। দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে।  

    মন্ত্রী বলেন, ইম্পেরিয়াল হাসপাতাল নির্মাণের জন্য বর্তমান সরকার ন্যুনতম দামে জমি দান করেছে। পাশাপাশি পরামর্শসহ অন্যান্য সমর্থন দিয়ে যাচ্ছে। সম্পূর্ণ মানবসেবার উদ্দেশ্যে নির্মিত এ হাসপাতাল তাদের অঙ্গীকার অটুট রাখবে বলে আমি আশা করি।

    অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক ও ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড অব ডাইরেক্টর্স সদস্য এম এ মালেক, বোর্ড সদস্য ডা. রবিউল হোসেন বক্তব্য দেন।

    এর আগে তথ্যমন্ত্রী ইম্পেরিয়াল হাসপাতালের কোভিড ব্লক উদ্বোধন ও পরিদর্শন করেন।  

    কোভিড চিকিৎসায় চট্টগ্রামে প্রথমদিকে যে কয়টি বেসরকারি হাসপাতাল এগিয়ে আসে ইম্পেরিয়াল হাসপাতাল তাদের অন্যতম। এখানে ৫০ শয্যার কোভিড ডেডিকেটেড ইউনিট রয়েছে। এর ১৭ শয্যা আইসিইউ ও এইচডিইউ’র জন্য সংরক্ষিত।  

    অপেক্ষাকৃত কম জটিল রোগীদের জন্য ১৭টি কেবিন রয়েছে। সংক্রমণ রোধের জন্য আলাদা বহিঃবিভাগ, ল্যাবরেটরি, এক্সরে প্রভৃতির ব্যবস্থা রয়েছে। এছাড়া সাধারণ রোগীদের চিকিৎসা সেবা যথারীতি চালু রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬