Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বঙ্গবন্ধুর আদর্শই পারে বৈষম্যমুক্ত পৃথিবী গড়তে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:২৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বঙ্গবন্ধুর আদর্শই পারে বৈষম্যমুক্ত পৃথিবী গড়তে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:২৯

    বঙ্গবন্ধুর আদর্শই পারে বৈষম্যমুক্ত পৃথিবী গড়তে

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, চেতনা ও মূল্যবোধ অনুসরণ করলে সারা পৃথিবী বৈষম্যমুক্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

    সোমবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের নিজ কক্ষে হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা ওয়াসা কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু ও আন্তর্জাতিকতাবাদ: আমাদের শিক্ষণীয়” শীর্ষক অনলাইনে আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে হয়ে এ কথা বলেন।

    মো. তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা, প্রজ্ঞা ও দর্শন বিশ্ব নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের কাছে এখনো স্মরণীয়, অনুকরণীয়, এবং চলার পথের চালিকা শক্তি হিসেবে কাজ করে।মন্ত্রী জানান, জাতির পিতা শেখ মুজিবুর রহমান মানুষের মধ্যে যে মূল্যবোধ ও দর্শন জাগ্রত করেছিলেন ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িতদের, স্বাধীনতা বিরোধী কুচক্রীমহল রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় পদায়ন করে সেই মূল্যবোধকে নষ্ট করে দিয়েছে।

    বঙ্গবন্ধুর শোষিতের পক্ষে এবং শোষণের বিপক্ষে সারাজীবন আন্দোলন-সংগ্রাম করেছেন উল্লেখ করে স্থানীয় সরকার মোঃ তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু আজীবন পৃথিবীতে মানবতার, নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির পক্ষে শান্তির ও সমতার কথা বলেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু দূরদর্শী কুটনৈতিক ও দক্ষ সংগঠক ছিলেন। তিনি যেমন সমগ্র দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, অপরদিকে বিশ্ব পরিমন্ডলে অনেক মিত্র সৃষ্টি করেছেন। এসব গুণ তাঁকে বিশ্বনেতায় পরিণত করেছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।

    দেশ আজ খাদ্যে, সবজীতে, ডিমে ও মাছে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং অনেক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে জানিয়ে মোঃ তাজুল ইসলাম বলেন, জাতির পিতা দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করবেই।বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মানুষকে মুক্ত করেছেন, স্বাধীন পতাকা দিয়েছেন, দেশের উন্নয়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

    কিন্তু কিছু কুলাঙ্গার দেশি-বিদেশি ষড়যন্ত্র করে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে জাতির পিতার আদর্শ চেতনাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেছে।এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপক প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ডঃ খন্দকার বজলুল হক জাতির পিতার আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর জীবদ্দশায় সারা বিশ্বের কাছ থেকে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি নেয়া ছিল কূটনৈতিক বড় সফলতা। তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা তাকে খুব অল্প সময়ের মধ্যেই একজন অবিসংবাদিত বিশ্ব নেতায় পরিণত করেছিলেন।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ব্রাক বাংলাদেশের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ওয়াটার এইড এর কান্ট্রি ডিরেক্টর প্রকৌশলী হাসিন জাহান ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডাঃ দিবালক সিং সহ ঢাকা ওয়াসার বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬