Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশ-ভারতের বন্ধুপ্রতিম সম্পর্কের স্থপতি বঙ্গবন্ধু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:৩১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাংলাদেশ-ভারতের বন্ধুপ্রতিম সম্পর্কের স্থপতি বঙ্গবন্ধু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:৩১

    বাংলাদেশ-ভারতের বন্ধুপ্রতিম সম্পর্কের স্থপতি বঙ্গবন্ধু

    বাংলাদেশের মতো ভারতও বঙ্গবন্ধুকে যথেষ্ট মান্য করে। শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ যতটা শ্রদ্ধা করে, ভারতের জন্যও তিনি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।

    বাংলাদেশ-ভারতের বন্ধুপ্রতিম যে সম্পর্ক, তার স্থপতিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ‘ট্রিবিউট টু জাতির পিতা বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আয়োজনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এ কথা বলেন। কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে বঙ্গবন্ধুর অসমাপপ্ত আত্মজীবনী পাঠ এবং পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত হয় এই অনলাইন আয়োজন।

    রীভা গাঙ্গুলি দাশ বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন অল ইন্ডিয়া রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শোনার কথা মনে আছে আমার। আমি আমার দাদুর কাছ থেকে তখন সেই বক্তৃতার গুরুত্ব জেনেছি। আর এটাও বুঝতে পেরেছি যে, আমাদের প্রতিবেশি রাষ্ট্রে কি চলছে। সেই জায়গা থেকে বর্তমানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যোগদান কারাটা আমার জন্য সম্মানের।

    তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি। এদেশের রাজনীতি এবং সমাজতন্ত্রে তার ভূমিকা অসামান্য। বাংলাদেশের জন্য তার যে আত্মত্যাগ, তা সমগ্র বিশ্বের কাছে অনুসরণীয় এবং স্মরণযোগ্য। তিনি সবসময় বাংলাদেশের মানুষের মুখে হাসি এবং সোনার বাংলা গড়তে চেয়েছেন। আর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই পথেই এগিয়ে যাচ্ছে।

    সন্ধ্যায় বঙ্গবন্ধুকে নিয়ে আরও কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ইংরেজি অনুবাদক ড. ফখরুল আলম, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ বদরুল এহসান, কবি এবং ঢাকা লিট ফেস্টের কো-ফাউন্ডার সাদাফ সাজ, ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজগোপাল ধর চক্রবর্তী এবং বিশ্বভারতীর সদস্য ড. শুভয়া চট্টোপাধ্যায়। আয়োজন সঞ্চালনা করেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬