Journalbd24.com

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আবুধাবি রুটে সকল ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০ ১৬:০০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আবুধাবি রুটে সকল ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০ ১৬:০০

    আবুধাবি রুটে সকল ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান

    এবার ঢাকা-আবুধাবি রুটে সকল ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। এই রুটে এতদিন সপ্তাহে চারটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করছিল রাষ্ট্রায়ত্ত্ব এই বিমান সংস্থাটি। গত তিনদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমান বন্দর থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠানোর কারণে গতকাল মঙ্গলবার থেকে ফ্লাইট কমিয়ে দুটিতে নামিয়ে আনা হয়। সেই সিদ্ধান্তের একদিন না যেতেই আবুধাবি রুটে বিমানের সব ফ্লাইট বাতিলের ঘোষণা করা হয়।

    তবে বাংলাদেশ বিমানের ঢাকা-দুবাই রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চলাচল সচল থাকবে। দুবাই কর্তৃপক্ষ থেকে এমন কোন নির্দেশনা না থাকায় সেখানে বিপুল যাত্রী বিমানের ফ্লাইটে বাংলাদেশ থেকে দুবাই ফিরছেন।  

    বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, অফিসিয়ালি আজকে (বুধবার) আমাদের জানানো হয়েছে আবুধাবি রুটে বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। আবুধাবি সরকার কর্মসংস্থান ভিসায় প্রবাসীদের প্রবেশ করতে দিচ্ছে না। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

    যদিও বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার কালের কণ্ঠকে বলেন, আমি অফিসিয়ালি জানি চারটি থেকে কমিয়ে বুধবার থেকে সপ্তাহে দুটি করে ঢাকা-আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। নতুন সিদ্ধান্ত সম্পর্কে আমি অবগত নই।

    নতুন এই সিদ্ধান্তে আবুধাবি যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করা বিপুল প্রবাসী বাংলাদেশি চরম অনিশ্চয়তায় পড়েছেন। যারা গত সাড়ে চারমাস কভিড-১৯ মহামারির কারণে দেশে আটকা পড়েছিলেন। প্রথমত ফিরতি টিকেট নিয়ে তাদের চরম ভোগান্তি ছিল, টিকেটের তিনগুন বাড়তি দাম নিয়েও ছিল ব্যাপক ক্ষোভ। এই কঠিন পরিস্থিতির মধ্যে ফ্লাইট বাতিলের ফলে আটকে পড়া প্রবাসীরা চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

    জানতে চাইলে গালফ ট্রাভেলসের কর্ণধার শাহ আলম কালের কণ্ঠকে বলেন, বিদেশি তিনটি বিমান সংস্থায় আবুধাবির যাত্রীরা চাকরি ভিসা নিয়ে আবুধাবি যেতে পারছে। তবে বাংলাদেশ বিমানের যাত্রীরা কেন আবুধাবি যেতে পারল না বা তাদের ফেরত পাঠানো হলো তা আমার বোধগম্য না। এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই এবং এমিরেটসের ফ্লাইটে আবুধাবি যাত্রীরা চাকরি ভিসায় নির্বিঘ্নে যেতে পারছেন বলে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো আমাদের বলেছে।

    বিষয়টি নিশ্চিত হতে ফ্লাই দুবাই এক কর্মকর্তা নাম প্রকাশ না করে কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশ বিমানের যাত্রীদের আবুধাবি থেকে ফেরত পাঠানোর পর আমরাও কিছুটা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু কোন যাত্রী ফেরত আসেনি। সবাই নির্বিঘ্নে আবুধাবি ঢুকতে পেরেছেন। এর আগেও আমাদের কোন যাত্রী বিমানবন্দর থেকে ফেরত আসেনি।

    সর্বশেষ সংবাদ
    1. দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    2. হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    3. ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    4. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    5. হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
    6. আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    7. আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
    সর্বশেষ সংবাদ
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    হাতিয়ায় মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬