Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩১

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৯

    মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩১

    নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নজরুল ইসলাম (৫০) ও শেখ ফরিদ (২১)। বৃহস্পতিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসনালীসহ শরীরের বেশিরভাগ পুড়ে যাওয়ায় তারা সঙ্কটাপন্ন অবস্থায় ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে। চিকিৎসাধীন আরও পাঁচজনকেও শঙ্কামুক্ত বলছেন না চিকিৎসকরা।

    বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় দগ্ধ নজরুল ইসলাম বিকেল ৪টায় ও শেখ ফরিদ পৌনে ৫টায় মারা যান। চিকিৎসাধীন কাউকেই ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, মৃত নজরুল ইসলামের শরীরের ৯৪ শতাংশ ও শেখ ফরিদের ৯৩ ভাগ পুড়ে গিয়েছিল। দুই-তিনদিন ধরে তারা খেতেও পারছিলেন না। এর মধ্যে বুধবার রাত থেকেই তাদের অবস্থার আরও অবনতি হতে শুরু করে।

    বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে মো. ফরিদের ৫০, আবদুল আজিজের ৪৭, কেনান হোসেনের ৩০, আমজাদ আলীর ২৫ ও মো. সিফাতের ২২ ভাগ পুড়ে গেছে। চিকিৎসকরা জানান, শরীরের ৪০ ভাগ বা তার বেশি পুড়ে গেলে সাধারণত তাকে সারিয়ে তোলা কঠিন হয়ে পড়ে। অনেক সময় শরীর কম পুড়লেও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত ও ডিপ বার্ণের (গভীরভাবে পুড়ে যাওয়া) কারণে রোগীর মৃত্যু হয়। নারায়ণগঞ্জের ঘটনায় সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ায় কেউ শঙ্কামুক্ত নন। এ ঘটনায় দগ্ধদের মধ্যে শুধু মো. মামুন নামে এক যুবক হাসপাতাল ছেড়েছেন। তার শরীরের প্রায় ১৫ ভাগ পুড়ে গিয়েছিল। চিকিৎসায় অনেকটা সেরে ওঠায় সোমবার তাকে ছাড়পত্র দেওয়া হয়।

    ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ শেষ হওয়ার পর ঘটে গ্যাস-বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। এতে মসজিদে নামাজ আদায়রত সবাই দগ্ধ হন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    2. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    3. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    4. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    5. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    6. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    7. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬