Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শীতে করোনার প্রকোপ বাড়তে পারে, সতর্ক থাকুন : তথ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    শীতে করোনার প্রকোপ বাড়তে পারে, সতর্ক থাকুন : তথ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫৭

    শীতে করোনার প্রকোপ বাড়তে পারে, সতর্ক থাকুন : তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে করোনায় একজনও না খেয়ে মারা যায়নি। যারা সতর্ক ও আশংকা করেছিল, পরিস্থিতি খারাপ হবে, তা ভুল প্রমাণিত হয়েছে। করোনা মোকাবেলায় নানা আলোচনা সমালোচনা থাকলেও, তুলনামূলক অবস্থান ভালো। করোনা মোকাবিলায় সচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয় ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলে কাজ করে চলেছে। শীতকালে করোনা প্রকোপ বাড়তে পারে।

    আজ বুধবার করোনাভাইরাস ও সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, সাড়ে ছয় মাসের বেশি সময় বাংলাদেশে করোনা এসেছে। এই ভাইরাস সমগ্র পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল, এখনও পৃথিবী স্বাভাবিক হয়নি। আমাদের দেশে কার্যত সবকিছু বন্ধ করে লকডাউন ঘোষণা না করলেও লকডাউন করা হয়েছিল, সবকিছু বন্ধ ছিল।

    তিনি বলেন, পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেল, বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হল, তখন অনেকেই শঙ্কা করেছিলেন বাংলাদেশে কি পরিস্থিতি দাঁড়াতে পারে। এখানে ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেই শঙ্কার কথা অনেকে ব্যক্ত করেছিলেন, অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা নানা মত-অভিমত ব্যক্ত করেছিল।

    মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেকে শঙ্কার কথা বলেছিলেন কিন্তু সমস্ত শঙ্কা-আশঙ্কাকে ভুল প্রমাণিত করে, সবাইকে আশ্চর্য করে বাংলাদেশের অর্থনীতির চাকা শুধু সচল থেকেছে তা নয়, ধাবমান গতিতে এগিয়ে চলেছে।

    হাছান মাহমুদ বলেন, এশিয়ার প্রায় সমস্ত দেশকে পেছনে ফেলে বাংলাদেশে করোনাকালে পাঁচ দশমিক ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি এডিবির প্রাক্কলন অনুযায়ী করতে সক্ষম হয়েছে। করোনা না হলে আমাদের প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ৮ দশমিক ৪ শতাংশ ছিল, তা করা সম্ভব হতো।

    শীতকালে করোনার সেকেন্ড ওয়েভ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬