Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পে খুব বড় সমস্যা নেই: রেলমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পে খুব বড় সমস্যা নেই: রেলমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৬

    পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পে খুব বড় সমস্যা নেই: রেলমন্ত্রী

    পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পে বড় ধরনের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মন্ত্রী বলেছেন, ‘পদ্মা সেতুতে ত্রুটি ধরা পড়েছে এটি এখনই বলার সময় আসেনি। আমরা দেখার জন্য এসেছি। রেল সংযোগ প্রকল্পে খুব যে বড় ধরণের সমস্যা তা নয়। আদৌ সমস্যা আছে কিনা তাও বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত না বিশেষজ্ঞরা মতামত দিবে।’

    বৃহস্পতিবার সকাল ১০টায় পদ্মাসেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে রেলসংযোগ প্রকল্প পরিদর্শন গিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

    দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে সড়ক ও রেল লাইনের মাধ্যমে রাজধানীর সঙ্গে সংযুক্ত করতে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পদ্মা সেতুর উপরে ১৬৯ কিলোমিটার (ঢাকা থেকে যশোর) রেললাইন ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’বাস্তবায়নে কাজ করছে। রেল সংযোগ প্রকল্পের কাজ নিয়ে ত্রুটির প্রশ্ন উঠেছে।

    ট্রেনগুলো ৬ দশমিক ১৫ কিলোমিটার ডাবল ডেক ব্রিজের নিচের ডেক ব্যবহার করবে ও যানবাহনগুলো উপরের রাস্তাটি ব্যবহার করবে। যেহেতু সেতুর দুই পাশের রেলওয়ের ভায়াডাক্টগুলো দীর্ঘ স্লোপ প্রয়োজন, তাই এগুলো ব্রিজের দুই দিকে সংযোগকারী রাস্তার ওপর দিয়ে অতিক্রম করবে।

    আন্তর্জাতিক মান অনুযায়ী ভায়াডাক্টের নিম্নভাগ থেকে সড়কের উচ্চতা হতে হবে ৫ দশমিক ৭ মিটার। যাতে সব ধরনের যানবাহন চলাচল করতে পারে। এছাড়াও একটি জাতীয় মহাসড়কের আদর্শ প্রস্থ ১৫ দশমিক ৫০ মিটার হওয়া উচিত।

    বর্তমান নকশা অনুযায়ী রেলপথের ভায়াডাক্টগুলো নির্মিত হলে বড় বড় লরিগুলো সেতুটি ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন বিবিএ’র নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘তাদেরকে (পিবিআরএলপি) নকশা সংশোধন করতে বলা হয়েছে।’

    বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী বলেন, ‘প্রকল্পে রেলের যেভাবে কাজ চলছে সেটির ব্যাপারে সড়ক নতুন ধরণের কনডিশন (শর্ত) দিয়েছে, কিন্তু সড়ক বিভাগ এখনো ডিজাইন দেইনি। যেহেতু এটি ইঞ্জিনিয়ারিং সংশয়, সেহেতু আমাদের এক্সপার্ট আছে তারা এটি নিয়ে বসবে। যদি নকশা কিংবা ইঞ্জিনিয়ারিং মতনৈক্য হয় তবে আমরা আশা করছি তারাই এটি পূর্ণ সংশোধন করতে পারবে। সেতু বিভাগ ও রেল বিভাগের কাছে ডিজাইন চাওয়া হয়েছে। তারা ডিজাইন দিলেই পূর্ণ সংশোধন করা হবে। অন্য কোথাও কোনো সমস্যা নেই। শুধু রেল নামার ও উঠার সময় সমস্যা কথা উঠছে, এক্ষেত্রে সমন্বয় করা হবে।’

    রেল প্রকল্পের অগ্রগতি সর্ম্পকে রেলমন্ত্রী জানান, করোনার মধ্যেও কাজ চলেছে, এখনো পর্যন্ত ৩৬ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।

    প্রকল্প পরিদর্শনের সময় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও।

    এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এটি একটি জাতীয় প্রকল্প, ত্রুটি শব্দটির সঙ্গে আমরা একমত নই। ত্রুটি তখনই হবে যখন এটি চূড়ান্তভাবে হবে। এখনো প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু সংশয় যেটি দেখা দিয়েছি, এরকম হয়তো আরও দেখা দিতে পারে। তবে এখনো নকশা চূড়ান্ত হয়নি, আমাদের কাছে সময় আছে। যেহেতু এটি নিয়ে প্রশ্ন উঠছে তাই উচ্চতর পর্যায়ে আলোচনা করে অবশ্যই সমাধান করা হবে। প্রয়োজনে সকল ইঞ্জিনিয়ার একত্রিত করা হবে এবং স্যাটেল করা হবে।

    পদ্মা সেতুর রেলসংযোগ প্রজেক্ট ম্যানেজার বিগ্রেডিয়ার আহমেদ জামিউল ইসলাম জানান, ‘রেল সংযোগের ভার্টিক্যাল ক্লিয়ারেন্স প্রয়োজন ৫.৭ মিটার আমাদের এখানে ৬.৭ এর মত আছে। হরিজেন্টাল (অনুভূমিক) ক্লিয়ারেন্স নিয়ে আমাদের একটু মতনৈক্য আছে। হরিজেন্টাল ক্লিয়ারেন্স ১৫.৫ মিটার প্রয়োজন এখানে ১১.৫ আছে। তবে ডিজাইন মোডিফিকেশনের মাধ্যমে এটি সংশোধন করা হবে। এটির জন্য নির্মাণ ব্যয় কিংবা সময়ে প্রভাব পড়বে না।

    এ সময় আরও উপস্থিত ছিলেন পদ্মাসেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

    উল্লেখ্য, ঢাকা-যশোর পর্যন্ত ১৭৩ কিলোমিটার রেলপথ নির্মাণে মূল পদ্মা সেতুর ভেতরে ৬ দশমিক ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণকাজ হচ্ছিল। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে এর মধ্যে রেল সংযোগ প্রকল্পের কাজ নিয়ে ত্রুটির প্রশ্ন উঠেছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬