Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অপরূপা কুয়াকাটা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৫:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৫:১৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    অপরূপা কুয়াকাটা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৫:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৫:১৪

    অপরূপা কুয়াকাটা

    ধু-ধু জলরাশির উত্তাল ঢেউ। সুদূর সৈকতের অবারিত দ্বীপ-বনাঞ্চল। এমনই প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপা সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। গঙ্গামতির চর বা লালকাঁকড়ার দ্বীপ, ঝাউবন, লেবুবাগান, কাউয়ারচর, রাখাইন পল্লীসহ যেখানে সৈকতের ভাঁজে ভাঁজে দেখা মেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

    এ ছাড়াও বড় আকর্ষণ একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল দৃশ্য উপভোগ করা যায় কুয়াকাটায়। সরেজমিন পটুয়াখালীর কুয়াকাটায় সাগরপারে দুদিন অবস্থান করে এমনই দৃশ্য দেখা যায়।

    সরেজমিন গত ২ অক্টোবর দেখা যায় করোনাভাইরাস সংক্রমণের অবস্থা যেমনই হোক কুয়াকাটা সৈকতে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। কুয়াকাটা শহরের প্রধান পয়েন্টে সৈকতে দিন-রাত ছিল জমজমাট অবস্থা। সৈকতে সাগরের প্রবল ঢেউয়ের সঙ্গে আপনমনে খেলায় মত্ত ছিলেন নানা বয়সিরা।

    সৈকতকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যও জমে উঠেছে কুয়াকাটায়। ঘোড়ার পিঠে সৈকত ভ্রমণ ও মোটরবাইকে অবাধ ঘোরাফেরাসহ সেলফি-ছবি তোলার ধুম লেগে যায় কুয়াকাটায়। তবে সৈকতকেন্দ্রিক পর্যটনবান্ধব তেমন কোনো সুব্যবস্থা চোখে পড়েনি, যা সৌন্দর্য তার সবই প্রায়  প্রাকৃতিক।

    পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী সময়ের আলোকে এ প্রসঙ্গে জানান, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক স্থান হলো কুয়াকাটা সৈকত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও ভালোভাবে যাতে পর্যটকরা উপভোগ করতে পারেন সেজন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। পর্যটন মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে সৈকতের উন্নয়নমূলক কার্যক্রম দ্রুতই শুরু হতে পারে। সৈকতের সৌন্দর্য ও সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করতে গত ২ অক্টোবর কুয়াকাটার ‘সমুদ্রবাড়ি রিসোর্ট’ থেকে ভোর পৌনে ৫টার দিকে রওনা হতে হয়। মোটরবাইকযোগে কিছু সময়ের মধ্যেই কুয়াকাটা সৈকতের প্রধান পয়েন্ট দিয়ে ‘বিচের’ ওপর দিয়েই এগোতে থাকি। এমন ভোরেও তখন শত শত মোটরবাইকে সৈকতে বেরিয়েছিলেন পর্যটকরা। সবার গন্তব্য সৈকতের পূর্বদিকে গঙ্গামতির দ্বীপে। সময় ও সৈকতের পথ ধরে মোটরসাইকেল বেশ দ্রুতগতিতেই এগোচ্ছিল। বুকভরা নিশ্বাসের সঙ্গে ভোরের আলোয় সমুদ্র ও তীরবর্তী প্রকৃতি দেখে মনে হচ্ছিল এ যেন কোনো স্বপ্নের রাজ্য। ধীরে ধীরে আলো বাড়ছিল। তখন ঝাউবনসহ নানা প্রজাতির উপকূলীয় গাছপালার সঙ্গে সৈকতের আলিঙ্গন যেন প্রকৃতির অপরূপ সৃষ্টিকে নিয়ে সবাইকে ভাবনায় ফেলে দেয়। এমন সৌন্দর্য সরাসরি না দেখলে যথাযথ উপভোগ করা যায় না। তবে সৈকতের ওপর দিয়ে মোটরসাইকেল চলার সময় বালুর ক্ষত বা গভীরে আটকে যাচ্ছিলেন অনেকে। মাঝেমধ্যে একাধিক মোটরবাইক ছোটখাটো দুর্ঘটনায়ও পড়ে। অথচ সৈকত লাগোয়াভাবে ভালোমানের সড়ক তৈরি করা হলে একদিকে পর্যটকরা যেমন নিরাপদে চলাচল করতে পারতেন, তেমনি উপকূল রক্ষার কাজটিও হতো। এভাবে এগোনোর পর এলো সেই গঙ্গামতির দ্বীপ। যেখানে ট্রলারে করে পারাপার হতে হয়। মোটরবাইকসহ পর্যটকরা পর্যায়ক্রমে সবাই গেলেন গঙ্গামতির চর বা দ্বীপে। সাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপে গিয়ে দেখা গেল আরও অবাক করা সৌন্দর্য। এই দ্বীপের সৈকতেই দেখা গেল অত্যন্ত আকর্ষণীয় লাল রঙের কাঁকড়া। প্রচুরসংখ্যক লাল কাঁকড়ায় সৈকত যেন লালচে রঙ ধারণ করে। তবে কাছাকাছি গেলেই খুব দ্রুতই বালির সুড়ঙ্গে ঢুকে পড়ছিল কাঁকড়াগুলো। এভাবে আরও এগোতেই এলো সেই মাহেন্দ্রক্ষণ। কুসুম কোমল সূর্য যেন সাগরের পানি থেকে সদ্য গোসল সেরে উঠছিল। বঙ্গোপসাগরের বুকে পূর্ব আকাশের সেই দৃশ্য দেখে চোখ ফেরানো যায় না। কিছু সময় অবস্থানের পর সবাই ছুটলেন ঝাউবন ও কাউয়ারচরে। তারপর রাখাইন পল্লী বা মিশ্রিপাড়া। এভাবেই কুয়াকাটার পূর্বপ্রান্তে সৈকতের ভাঁজে ভাঁজে উল্লেখযোগ্য দর্শনীয় এলাকা ঘুরেফিরে অপরূপ সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা।

    অন্যদিকে ওইদিন বিকালের পরপরই লেবুবাগান দ্বীপসহ আরও বেশকিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগের সঙ্গে শুরু হয় সূর্যাস্ত দেখার পালা। কুয়াকাটার এই পশ্চিমাংশেও আরেক সৌন্দর্য বিরাজ করছিল। হাজার হাজার পর্যটকের মিলনমেলায় সবাই মনোমুগ্ধকর সব দৃশ্য উপভোগ করেন। 

    এ সময় রাজধানী ঢাকার মিরপুর থেকে কুয়াকাটায় যাওয়া কয়েকজন পর্যটক বলেন, কুয়াকাটা সৈকতের সৌন্দর্য সম্পর্কে অনেকেই জানে বা শুনেছে কিন্তু সরাসরি কাছ থেকে দেখলে আরও বেশি অবাক হতে হয়। সৈকতকেন্দ্রিক প্রকৃতি এত সুন্দর হতে পারে তা কাছ থেকে না দেখলে বোঝানো সম্ভব নয়। কিন্তু এই সৌন্দর্য সারা বিশ^কে জানাতে গেলে কুয়াকাটার আধুনিকায়ন তথা পর্যটনবান্ধব নীতি বাস্তবায়ন করতে হবে সরকারকে। এখানে যা আছে সবই প্রাকৃতিক সৌন্দর্য। এর সঙ্গে পর্যটনকেন্দ্রিক আধুনিক ব্যবস্থাপনা রাখা গেলে সারা বিশে^র পর্যটকরা এখানে আরও বেশি ভিড় জমাবেন। সরকারের রাজস্ব বাড়বে কয়েকগুণ।

    খবরঃ সময়ের আলো
     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬