Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আগামী শিক্ষাবর্ষেই মাধ্যমিকে চালু হচ্ছে কারিগরি শিক্ষা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৫:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৫:২৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আগামী শিক্ষাবর্ষেই মাধ্যমিকে চালু হচ্ছে কারিগরি শিক্ষা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৫:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৫:২৮

    আগামী শিক্ষাবর্ষেই মাধ্যমিকে চালু হচ্ছে কারিগরি শিক্ষা

    আগামী শিক্ষাবর্ষ থেকে সব মাধ্যমিক স্কুলে চালু হচ্ছে কারিগরি শিক্ষা। চলতি বছর ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে চলার পর এবার সারাদেশে একসঙ্গে চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের কর্মমুখী, দক্ষ জনশক্তি রূপে গড়ে তুলতেই এই উদ্যোগ। প্রথমে ষষ্ঠ ও নবম শ্রেণিতে যথাক্রমে প্রাক বৃত্তিমূলক ও বৃত্তিমূলক কোর্স চালু করা হবে। কোর্স চালু করতে সরকারি হাইস্কুলে পদ সৃষ্টি ও বেসরকারি হাইস্কুলে এমপিও নীতিমালা সংশোধন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব জানা গেছে।

    জানা গেছে, এতে জনবল বাড়ার পাশাপাশি বাড়বে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো। সেজন্য সরকারের কাছে ১ হাজার ৬৯ কোটি ৯৩ লাখ চাহিদা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে একজন শিক্ষার্থী মাধ্যমিক স্তরে ১০টি নির্বাচিত ট্রেস কোর্স বাধ্যতামূলকভাবে পড়তে হবে, যা তার কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে।

    জানা গেছে, ষষ্ঠ শ্রেণিতে প্রাক বৃত্তিমূলক কোর্স এবং নবম ও দশম শ্রেণিতে বৃত্তিমূলক বিষয় চালু করতে গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) নাজমুল হক খানের সভাপতিত্বে একটি ভার্চুয়াল সভা হয়। সভায় গত ৯ মার্চ গঠিত এ সংক্রান্ত কমিটিকে শিক্ষক নিয়োগের জন্য কর্মপরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট সচিবের কাছে জমা দিতে বলা হয়।

    এদিকে আগের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মাউশি গত ১৯ আগস্ট পদ সৃষ্টি করতে আর্থিক সংশ্লিষ্টতার প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়ে। তাতে বলা হয়েছে, ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে (৩৭১টি স্কুল সরকারি হলেও জনবল বেসরকারি)। এর মধ্যে ১৫৫টি স্কুলে ডাবল শিফট রয়েছে। সরকারি এসব স্কুলে দুজন করে ইন্সট্রাক্টর পদ সৃষ্টি করলে ১ হাজার ৬৭৬টি পদের বিপরীতে ৫৪ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা আর ল্যাব সহকারী পদের জন্য ৩৪ কোটি ৭১ লাখ ৩৩ হাজার ১২০ টাকা দরকার হবে। সরকারি ছাড়াও সারাদেশে ১৩ হাজার ৫৫০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলে

    ইন্সট্রাক্টর পদের জন্য ৫৯৯ কোটি ৪৫ লাখ ২০ হাজার এবং ল্যাব সহকারী পদের জন্য ৩৮১ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার টাকা লাগবে। সব মিলিয়ে ১ হাজার ৬৯ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা দরকার হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সেকেন্ডারি অ্যাডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) অধীনে ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রি-ভোকেশনাল ও ভোকেশনাল কোর্স চালুর সংস্থান রয়েছে। যা ২০১৭ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী অনুমোদন দিয়েছেন। সেসিপ'র মাধ্যমে ৬৪০টি প্রতিষ্ঠানে কোর্স চালু করতে নির্মাণ ও পূর্ত কাজের জন্য ৫৩১ কোটি ২০ লাখ, ১০টি ট্রেডের উপকরণ সরবরাহ করতে ২৬১ কোটি ৯৪ লাখ ২৪ হাজার, আসবাবপত্র সরবরাহে ৯ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ও শিক্ষক নিয়োগে ৪২ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ আছে। ১০টি নির্বাচিত কোর্সের মধ্যে রয়েছে- ফুড প্রসেসিং এবং প্রিসারভেশন, সিভিল কন্সট্রাকশন, জেনারেল ইলেকট্রিক ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স, ড্রেস মেকিং এবং টেইলারিং, কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজি, জেনারেল মেশিনারিজ, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং, ওয়েলডিং এবং ফেব্রিকেশন, পস্নামবিং এবং পাইপ ফিটিং। এর মধ্য থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী দুটি কোর্স চালু করবে।

    প্রতিটি উপজেলা থেকে একটি করে কো-এডুকেশন স্কুল (৪৯০টি), প্রত্যেক জেলা হতে একটি কো-এডুকেশন মাদ্রাসা (৬৪টি), দুর্গম ও অবহেলিত (চর, হাওড় ও পাহাড়) এলাকা হতে ৫০টি স্কুল ও ৩৬টি মাদ্রাসা নির্বাচন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে দুটি শ্রেণিকক্ষ নির্মাণের স্থান, বিদু্যৎ সংযোগ এবং প্রতিষ্ঠান এমপিওভুক্ত। নির্বাচিত প্রতিষ্ঠানের নির্মাণ ও পূর্ত কাজ শেষপর্যায়ে। আর শিক্ষক-কর্মচারী নিয়োগ ও এমপিওভুক্তি করতে পদ সৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এনটিআরসিএ'র মাধ্যমে ৬৭৬ জন ইন্সট্রাক্টর নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করা হয়েছে। ল্যাব সহকারী নিয়োগের প্রক্রিয়া চলছে।

    এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) নাজমুল হক খান বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে সবস্তরের হাইস্কুলে কারিগরি শিক্ষা চালু করতে জোর প্রচেষ্টা চলবে। বেশ কিছু কাজ প্রায় শেষপর্যায়ে বাকি কাজ করতে গত মঙ্গলবার একটি সভা হয়েছে। তিনি বলেন, সরকারি হাইস্কুলে পদ সৃষ্টি করতে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব। অনুমোদন হলেই পিএসসির মাধ্যমে দ্রম্নত নিয়োগকার্যক্রম শুরু করা হবে। আর বেসরকারি স্কুলের কোর্স চালু করতে এমপিও নীতিমালা  ও জনবল কাঠামো সংশোধনের কাজ করছে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি।

    সভায় মাউশির পরিচালক (মাধ্যমিক) বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এনটিআরসিএ'র মাধ্যমে এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পিএসসির মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। সাধারণ শিক্ষা ধারায় বৃত্তিমূলক কোর্স চালু করতে প্রথমে ট্রেড ইন্সট্রাক্টর জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। তার প্রস্তাবের ভিত্তিতে সভায় নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে দুজন করে ইন্সট্রাক্টর ও ল্যাব সহকারী নিয়োগের সিদ্ধান্ত হয়।

    সভায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কতজন ইন্টট্রাক্টর ও ল্যাব সহকারী প্রয়োজন হবে এবং তাদের বেতন ভাতা বাবদ কত টাকা প্রয়োজন হবে সে বিষয়ে মাউশিকে প্রতিবেদন পাঠাতে বলা হয়। এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্সট্রাক্টর পদ সৃষ্টি করতে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স চালু করতে ইন্সট্রাক্টর ও ল্যাব সহকারী পদ সৃষ্টি করতে মাউশি প্রস্তাব পাঠাবে। পদ সৃষ্টি করতে মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক বিদ্যালয় শাখা পরবর্তীতে ব্যবস্থা নেবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬