Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০ ১২:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০ ১২:৫৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০ ১২:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০ ১২:৫৭

    সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যবদ্ধভাবে প্রতিবন্ধীসহ সকল মানুষের জন্য জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন।

    প্রধানমন্ত্রী বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২০ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে এ আহবান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবন্ধীসহ সকল মানুষের জন্য জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলি।’

    তিনি বলেন, প্রতি বছরের ন্যায় ১৫ অক্টোবর বাংলাদেশে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ উদ্যাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষ্যে দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তি, পরিবার, সংস্থা-সংগঠন এবং সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। এছাড়াও এবারের প্রতিপাদ্য ‘সাদাছড়ির উন্নতি-দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি’ যা অত্যন্ত যথার্থ হয়েছে বলে তিনি মনে করেন।

    শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানের ২৮নং অনুচেছদে দেশের সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারেও সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ভাগ্য উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে।

    তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিত করতে আমরা যুগোপযোগী করে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ করেছি যেখানে সাধারণ মানুষের ন্যায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার নিশ্চিত করা হয়েছে।”

    প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল শ্রেণির প্রতিবন্ধী জনগণের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, প্রবেশগম্যতা তথা সামগ্রিক জীবনমান উন্নয়নে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গঠন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন, জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ভবন (সুবর্ণ ভবন) নির্মাণ, মোবাইল থেরাপি ভ্যান চালুকরণ, প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য স্বতন্ত্র ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, শতভাগ প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি ভাতার আওতায় আনাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে।

    প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ সকল কার্যক্রমকে আরো সম্প্রসারিত এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিসহ এ দেশের সকল শ্রেণির প্রতিবন্ধী জনগণের ভাগ্য উন্নয়নে প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণ করা হবে।

    তিনি বলেন, সাধারণ সাদাছড়ির পরিবর্তে সরকারি অর্থায়নে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে আধুনিক ইলেকট্রনিক ডিভাইস সমৃদ্ধ ‘স্মার্ট হোয়াইট ক্যান’ প্রদান করা হচ্ছে।

    তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, আধুনিক প্রযুক্তির সাদাছড়ি ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিগণ আরো স্বাছন্দ্যে চলাফেরা করে জীবনমান উন্নয়নসহ নিজেদেরকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারবেন । প্রধানমন্ত্রী বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬