Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে ৪৬১ কোটি টাকার ৭টি প্রস্তাব অনুমোদন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০ ১৭:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০ ১৭:৫০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে ৪৬১ কোটি টাকার ৭টি প্রস্তাব অনুমোদন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০ ১৭:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০ ১৭:৫০

    নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে ৪৬১ কোটি টাকার ৭টি প্রস্তাব অনুমোদন

    নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে ‘রূপকল্প ৯ : ২ডি সিসমিক প্রকল্প’ বাস্তবায়নে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগসহ ছয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে প্রায় ৪৬০ কোটি ৯০ লাখ টাকা। এ ছাড়া ‘পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন একটি কাজের ১৩ কোটি ২৩ লাখ টাকা ব্যয় বৃদ্ধির একটি সংশোধিত ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
     

    সচিবালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্থ মোস্তফা কামাল এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ‘রূপকল্প ৯ : ২ডি সিসমিক প্রকল্প’ বাস্তবায়নে প্রকল্পের সাতটি লটের কাজে পৃথক পৃথক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়ার একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। লট ভিত্তিক এ কাজগুলো পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। এতে ব্যয় হবে ১৩ কোটি ৭৫ লাখ টাকা।
    জানা যায়, সাতটি লটের মধ্যে লট-১ ও লট-৩-এর কাজটির জন্য মনোনীত হয়েছে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান ‘আরপিএস এনার্জি পিটিওয়াই লিমিটেড’। এতে ব্যয় হবে যথাক্রমে ২৬ লাখ টাকা ও ২৭ লাখ টাকা।
    লট-২ ও লট-৪-এর কাজটির জন্য মনোনীত হয়েছে ফ্রান্সের প্রতিষ্ঠান ‘সিজিজি সার্ভিসেস এসএএস’। এতে ব্যয় হবে যথাক্রমে এক কোটি এক লাখ টাকা ও চার কোটি পাঁচ লাখ টাকা। লট-৫, লট-৬ ও লট-৭-এর কাজটির জন্য মনোনীত হয়েছে পানামার প্রতিষ্ঠান ‘স্কালম বার্জার সিয়াকো ইঙ্ক, পানামা’। এতে ব্যয় হবে যথাক্রমে ২ কোটি ৪৯ লাখ টাকা, ৪২ লাখ টাকা ও এক কোটি ২৫ লাখ টাকা।

     

    জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা যায়, ‘রূপকল্প ৯ : ২ডি সিসমিক প্রকল্প’-এর আওতায় অনুসন্ধান ব্লক নং ৮, ১০ ও ১১-এর অন্তর্গত কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ৩ হাজার ৫০০ কিলোমিটার লাইন ২ডি সিসমিক সার্ভে পরিচালনা করা হবে।
    অতিরিক্ত সচিব জানান, বৈঠকে কাতার ও সৌদি আরব থেকে ২৫ হাজার মেট্রিক টন করে ৫০ হাজার মেট্রিক টন এবং ‘কাফকো’ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের পৃথক তিনটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে কাতারের ‘মুনতাজাত’ থেকে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ৫৫ কোটি ৫৮ লাখ টাকা। সৌদি আরবের ‘সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন’ থেকে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ৫৫ কোটি ৫৮ লাখ টাকা। আর ‘কাফকো’ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ে ব্যয় হবে ৬২ কোটি ১১ লাখ টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এসব সার ক্রয় করবে।
    অতিরিক্ত সচিব জানান, বৈঠকে সড়ক ও জনপথ অধিদফতরের বাস্তবায়নাধীন ‘কক্সবাজার জেলার একতাবাজার থেকে বানৌজ শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়ন’ প্রকল্পের দু’টি প্যাকেজের কাজে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে প্যাকেজ নং-ডব্লিউপি-০১-এর পূর্ত কাজ সম্পাদন করবে যৌথভাবে ‘মেসার্স জামিল ইকবাল’, ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ ও ‘রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’। পূর্ত কাজগুলোর মধ্যে রয়েছেÑ ১.৯১ লাখ ঘনমিটার সড়ক বাঁধে মাটির কাজ, ০.৪ কিলোমিটার বাঁক সরলীকরণ, ৬.৫৪ কিলোমিটার পেভমেন্ট শক্তিশালী ও প্রশস্তকরণ, ৫.৭৬ কিলোমিটার পেভমেন্ট শক্তিশালী, প্রশস্ত ও উঁচুকরণ, ০.৭০ কিলোমিটার রিজিভ পেভমেন্ট, আরসিসি বক্স কালভার্ট চারটি, ইন্টারসেকশন তিনটি, আরসিসি সসার ড্রেন ইত্যাদি নির্মাণ। এতে ব্যয় হবে ১৩৫ কোটি ৯২ লাখ টাকা।

     

    অন্য দিকে প্রকল্পের প্যাকেজ নং- ডব্লিউপি-০২-এর পূর্ত কাজ সম্পাদন করবে যৌথভাবে ‘মেসার্স জামিল ইকবাল’, ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ ও ‘হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড’। পূর্ত কাজগুলোর মধ্যে রয়েছেÑ ১.৯৩ লাখ ঘনমিটার সড়ক বাঁধে মাটির কাজ, ৩.৫ কিলোমিটার নতুন পেভমেন্ট, ০.৪ কিলোমিটার বাঁক সরলীকরণ, ৫.৪০ কিলোমিটার পেভমেন্ট শক্তিশালী ও প্রশস্তকরণ, ০.৩ কিলোমিটার রিজিভ পেভমেন্ট, আরসিসি বক্স কালভার্ট পাঁচটি, আরসিসি ড্রেনেজ স্লুইস গেট দু’টি, ইন্টারসেকশন একটি, আরসিসি সসার ড্রেন, সাইন-সিগন্যাল, গাইড পোস্ট, রোড মার্কিং ইত্যাদি নির্মাণ। এতে ব্যয় হবে ১৩৭ কোটি ৯২ লাখ টাকা।
     

    অতিরিক্ত সচিব জানান, এ ছাড়া বৈঠকে ‘পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ‘হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরামর্শক সেবা খাতে ১৩ কোটি ২৩ লাখ টাকা ব্যয় বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
    প্রকল্পটির পরামর্শক হিসেবে কাজ করছে জাপানি প্রতিষ্ঠান ‘মেসার্স নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেড’। মূল চুক্তিতে পরামর্শক সেবা বাবদ ব্যয় ধরা হয়েছিল ৮৮ কোটি ৩২ লাখ টাকা। এটি এখন বেড়ে দাঁড়াচ্ছে ১০১ কোটি ৫৫ লাখ টাকা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬